Kashmir: কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ চার জঙ্গি
সেনা–জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। সোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি।
শ্রীনগর, ২৩ জুন, ২০১৯: সেনা–জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। সোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে খতম চার জঙ্গি। সোপিয়ান (Shopian) জেলার দ্রামডোরা কিগামে চলছে গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর থেকে সেনাবাহিনী সোপিয়ানে তল্লাশি অভিযান শুরু করে। সেনাকে দেখে জঙ্গিরা (Terrorist) গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাও।
এখনও চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির।
গত কয়েকদিন ধরেই লাগাতার সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। আরও পড়ুন, ফের আক্রান্ত সাংবাদিক, দিল্লিতে মহিলা সাংবাদিককে লক্ষ্য করে গুলি
দুদিন আগেই উপত্যকায় বড় জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী। গ্রেপ্তার হয়েছে পাঁচ জৈশ জঙ্গি। কয়েকদিন আগে সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয়েছে পুলওয়ামা হামলার চক্রীর।
(The above story first appeared on LatestLY on Jun 23, 2019 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

