Jammu and Kashmir: সোপিয়ানে শুরু সেনা জঙ্গির গুলির লড়াই
সাত সকালেই সেনা জঙ্গির গুলির লড়াই (Encounter)। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেনার চেক চোলান এলাকায় চলছে সেনা জঙ্গির গুলির লড়াই। জঙ্গিদের রুখে দিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রয়েছে কাশ্মীর পুলিশও।
শ্রীনগর, ৮ ডিসেম্বর: সাত সকালেই সেনা জঙ্গির গুলির লড়াই (Encounter)। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেনার চেক চোলান এলাকায় চলছে সেনা জঙ্গির গুলির লড়াই। জঙ্গিদের রুখে দিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রয়েছে কাশ্মীর পুলিশও। জানা গেছে, চেক চোলান এলাকায জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়েচিল নিরাপত্তা বাহিনী। সেইমতো বুধবার সাতসকালে জম্মু ও কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আরও পড়ুন- Samyukt Kisan Morcha: কৃষক আন্দোলন তুলে দেওয়ার আগে আজ জরুরি বৈঠকে সংযুক্ত কিষাণ মোর্চা
এদিকে সেনা পুলিশের ঘেরাটোপে পড়ে গিয়ে গোপন জায়গা থেকেই মুহুর্মুহু গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পলিশ ও সেনাবাহিনীর পাল্টা জবাব দিচ্ছে। এখনও চলছে গুলির লড়াই।
(The above story first appeared on LatestLY on Dec 08, 2021 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

