Priyanka Gandhi Vadra : নির্বাচনী প্রচারে মোদীর বিরুদ্ধে যাচাই না করা তথ্যে আক্রমণ, প্রিয়াঙ্কা গান্ধীকে শো কজ নোটিশ কমিশনের

দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোর গলায় সোচ্চার হচ্ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।

Priyanka Gandhi Vadra : নির্বাচনী প্রচারে মোদীর বিরুদ্ধে যাচাই না করা তথ্যে আক্রমণ, প্রিয়াঙ্কা গান্ধীকে শো কজ নোটিশ কমিশনের
Photo Credits: ANI

Priyanka Gandhi Vadra Show-Cause Notice of Election Commission: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোর গলায় সোচ্চার হচ্ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। দেশের আর্থিক অবস্থা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্বের অবস্থা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, ছত্তিশগড়ে বিধানসভার প্রচারে রাজীব গান্ধী-সোনিয়া তনয়া প্রিয়াঙ্কাকে বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হতে দেখা যাচ্ছে।

কিন্তু নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাচাই না করা তথ্য দিয়ে আক্রমণের অবিযোগে প্রিয়াঙ্কা গান্ধীকে কারণ দর্শানোর বা শো-কজ নোটিশ পাঠলো নির্বাচন কমিশন। মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগকে সরাসরি ভুয়ো না বলে যাচাই না করা তথ্য বলার অভিযোগ এনে এক সপ্তাহের জবাব চেয়ে চিঠি দিয়েছে কমিশন।

দেখুন এক্স

দেখুন ভিডিয়ো

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে আম আদমি পার্টিকেও শো-কজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

(The above story first appeared on LatestLY on Nov 14, 2023 08:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).