WBJEE 2022 Exam Schedule: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি প্রকাশ, আবেদন প্রক্রিয়া শুরু ২১ ডিসেম্বর থেকে

আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Examination 2022) সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। আগামী বছর পরীক্ষা হবে ২৩ এপ্রিল। আজ বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। প্রার্থীরা ৭ জানুয়ারি পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট- wbjeeb.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

WBJEE 2022 Exam Schedule: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি প্রকাশ,  আবেদন প্রক্রিয়া শুরু ২১ ডিসেম্বর থেকে
প্রতীকী ছবি (Photo Credits: Unsplash.com)

কলকাতা, ১৭ নভেম্বর: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (West Bengal Joint Entrance Examination 2022) সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। আগামী বছর পরীক্ষা হবে ২৩ এপ্রিল। আজ বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। প্রার্থীরা ৭ জানুয়ারি পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট-wbjeeb.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

পরীক্ষা দু'টি শিফটে অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। প্রথম পত্রের (গণিত) পরীক্ষা নেওয়া হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের (পদার্থবিদ্যা ও রসায়ন) পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আরও পড়ুন: Kulbhushan Jadhav: মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করতে পারবেন কুলভূষণ যাদব, পাকিস্তান পার্লামেন্টে বিল পাস

বোর্ড জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ১৫ এপ্রিল প্রকাশ করা হবে। প্রার্থীরা ৮-১০ জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় সংশোধন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীদের নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ আপডেট করতে হবে। মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। কারণ ভবিষ্যতের সমস্ত যোগাযোগ এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে৷

(The above story first appeared on LatestLY on Nov 17, 2021 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).