WBCHSE Result 2019: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ২৭ মে, জানা যাবে http://wbchse.nic.in-র মাধ্যমে
আগামী ২৭ মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক (WBCHSE)-এর ফলাফল। ২৭ মে সকাল ১০টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল।
আগামী ২৭ মে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক (WBCHSE)-এর ফলাফল। ২৭ মে সকাল ১০টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষার ৭৪দিনের মাথায় প্রকাশ পাবে উচ্চমাধ্যমিকের ফল। http://wbchse.nic.in- এই ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন।
পাশাপাশি পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in , এবং www,examresults.net ওয়েবসাইট থেকে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। SMS-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবে এইভাবে- WB <রোল নম্বর> লিখে পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।
লোকসভা ভোটের জন্য উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের অনিশ্চয়তা ছিল। ভোটের ফলপ্রকাশের পরই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভাগ্যপরীক্ষা হয়ে যাচ্ছে। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা।
প্রসঙ্গত, আগামী ২১মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik class 10 exam result)-র ফলাফল। তার মানে লোকসভা ভোটের ফল ঘোষণার দু'দিন আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল ঘোষণা হয়ে যাবে। সেদিন সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টা থেকে wbbse.org, wbresults.nic.in ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhymik Examination) শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এই বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। প্রসঙ্গত গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৫.৪৯%। অন্যদিকে, আগামী ২ জুনের মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফলাফল ( WB HS Result)।
চলতি বছর ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। ওই দিনই মার্কশিট হাতে পেয়ে যাবে পড়ুয়ারা। ওয়েবসাইট ছাড়াও এসএমএস করে ফল জানা যাবে। এরপর ২ জুনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।
(The above story first appeared on LatestLY on May 13, 2019 02:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

