WB HS Result 2022 Date, Time: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ আগামী কাল, রেজাল্ট জানুন wbresults.nic.inএ

দ্বাদশ শ্রেণীর (WB HS Result 2022) ফল প্রকাশ আগামী কাল শুক্রবার ১০ জুন। করোনাকালে এক বছর পরীক্ষা বন্ধ থাকার পর চলতি বছরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছে। সঠিক সময়ে ফলও ঘোষণা হতে চলেছে।

WB HS Result 2022 Date, Time: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ আগামী কাল, রেজাল্ট জানুন wbresults.nic.inএ
Results | Representational Image | (Photo Credits: Pixabay)

কলকাতা, ৯ জুন: দ্বাদশ শ্রেণীর (WB HS Result 2022) ফল প্রকাশ  আগামী কাল শুক্রবার ১০ জুন। করোনাকালে এক বছর পরীক্ষা বন্ধ থাকার পর চলতি বছরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছে। সঠিক সময়ে ফলও ঘোষণা হতে চলেছে। আগামী কাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে wbresults.nic.in ফল প্রকাশ হবে। গত ৩ জুন চলতি বছরের দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আরও পড়ুন-Bus Conductor Offering Water To All The Passengers: বাসে উঠলেই যাত্রীর দিকে এগিয়ে দিচ্ছেন জল, সোশ্যাল মিডিয়ায় সমাদৃত এই বাস কন্ডাক্টর

আগামী কাল বেলা ১১ চার সময় সাংবাদিক সম্মেলন করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে সংসদ। এবং  বেলা ১১ টা বেজে ৩০ মিনিট থেকে সংসদের ওয়েবসাইট wbresults.nic.in এ  ফলাফল জানা যাবে।

মাধ্যমিকের ফল প্রকাশের দিনই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যারা চলতি বছরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছে তারা ১০ জুন বেলা সাড়ে এগারোটার পরে wbresults.nic.in এ ফলাফল চেক করতে পারবে।

(The above story first appeared on LatestLY on Jun 09, 2022 10:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).