Assembly Election: মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা আজ, জানাল নির্বাচন কমিশন
ভারতীয় নির্বাচন কমিশন আজ বেলা ১২ টায় মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। ANI এদিন টুইটে জানায়, আজ দুপুর ১২ টায় নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। মনে করা হচ্ছে এবছর অক্টোবর মাসেই নির্বাচনের দিন স্থির করা হবে। নির্বাচন কমিশন একবার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে। আগামী ৯ই নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে।
নয়া দিল্লি, ২১ সেপ্টেম্বর: Maharashtra and Haryana Election: নির্বাচন কমিশন (Election Commission of India) আজ বেলা ১২ টায় (12 pm) মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। ANI এদিন টুইটে জানায়, আজ দুপুর ১২ টায় নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। মনে করা হচ্ছে এবছর অক্টোবর মাসেই নির্বাচনের দিন স্থির করা হবে। নির্বাচন কমিশন একবার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেই আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লাগু হয়ে যাবে। আগামী ৯ই নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে। পাশাপাশি হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২রা নভেম্বর। ফলে তার আগেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে নির্বাচন কমিশনকে।
মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর মহারাষ্ট্র ও হরিয়ানা সরকার আর কোন নতুন প্রকল্পের ঘোষণা করতে পারবেনা। জনগণকে উদ্বুদ্ধ করার জন্য কোনো নতুন সংকল্পও আনতে পারবেনা কোন দল। মহারাষ্ট্র ও হরিয়ানায় গত বিধাসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০১৪। অক্টোবরের ১৫ তারিখ নির্বাচন শুরু হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল ১৯ অক্টোবর। আরও পড়ুন, তীব্র গ্যাসের গন্ধে রাতভর আতঙ্কে মুম্বই, চেম্বুর গ্যাস প্ল্যান্টে লিকেজ, জানাল বিএমসি
মহারাষ্ট্রের মোট আসন ২৮৮। এখানে লড়াই বিজেপি- শিবসেনা (BJP- Shiv Sena) জোটের সঙ্গে কংগ্রেস (Congress) ও শরদ পাওয়ারের এনসিপির (NCP)। লোকসভা ভোটের আগে শিবসেনার সঙ্গে শরিক বিজেপির বেশ কিছু বিষয়ে বিবাদ হলেও বর্তমানে ফের জোট করেছে এই দুই দল। মহারাষ্ট্রের ক্ষমতা দখলে মরিয়া বিজেপির গেরুয়া শিবির। অন্যদিকে হরিয়ানাতেও বিগত পাঁচ বছর ধরে শাসন ক্ষমতা দখল করে আছে বিজেপি। ৮০ আসনের বিধানসভায় সরাসরি লড়াই কংগ্রেস ও পদ্ম শিবিরের মধ্যে। আগামী পাঁচ বছরের জন্য কংগ্রেসকে পরাজিত করে ফের ক্ষমতা দখল করতে ইতিমধ্যেই জমিয়ে প্রচার শুরু করেছে বিজেপি বাহিনী।
(The above story first appeared on LatestLY on Sep 21, 2019 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

