৫০ মিনিটে তিনটে পরোটা সাবার করলে আজীবন খাওয়া ফ্রি এই রেস্তোরাঁয়

ভারতীয়দের পরোটা প্রীতি নতুন কোনও কথা নয়। গাওয়া ঘিয়ে ভাজা, গরম গরম পরোটা খেতে কে না ভালবাসেন। সেকথা মাথায় রেখেই পাঞ্জাবের রোহতকের কয়েকটি রেস্তোরাঁ এক একেবারে চমকপ্রদ অফার নিয়ে এসেছে। এই অফারের বড় চমক হল পরোটা খাওয়ার চ্যালেঞ্জ আর তার পুরস্কার।

৫০ মিনিটে তিনটে পরোটা সাবার করলে আজীবন খাওয়া ফ্রি এই রেস্তোরাঁয়
এমন তিনটে পরোটা সাবার করলে আজীবন খাওয়া ফ্রি। (Photo Credit: Facebook)

৭ মে, ২০১৯: ভারতীয়দের পরোটা (Paratha) প্রীতি নতুন কোনও কথা নয়। গাওয়া ঘিয়ে ভাজা, গরম গরম পরোটা খেতে কে না ভালবাসেন। সেকথা মাথায় রেখেই পাঞ্জাবের রোহতকের কয়েকটি রেস্তোরাঁ এক একেবারে চমকপ্রদ অফার নিয়ে এসেছে। এই অফারের বড় চমক হল পরোটা খাওয়ার চ্যালেঞ্জ আর তার পুরস্কার। ৫০ মিনিটে তিনটি পরোটা সাবার করতে পারলে আজীবন ফ্রিতে খাবার খাওয়া যাবে এই রেস্তোরাঁয়। সঙ্গে থাকছে ৫১০০ টাকা পুরস্কার (Award)।

রোহতকের ১০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া রেস্তোরাঁগুলি পুরভরা বড় পরোটার জন্যই জনপ্রিয়। প্রতিটি পরোটার ওজন প্রায় ১.‌২ কেজি। দাম ১৯০–৩৫০ টাকা পর্যন্ত। ৫০ রকমের পুরভরা পরোটা পাওয়া যায় এখানে।

শুনে অনেকেই অসম্ভব বলে মনে করলেও তপস্যা পরোটা’‌ নামে একটি রেস্তোরাঁর মালিক মুকেশ গেহলট জানিয়েছেন,‌গত ১০ বছরে মাত্র দু’‌জন ব্যক্তিই ওই চ্যালেঞ্জ জিতেছেন।

তারমধ্যে একজন মধ্য প্রদেশের বাসিন্দা মহারাজ সিং (Maharaja Sing)এবং স্থানীয় একটি গ্রামের বাসিন্দা অশ্বিনী। মহারাজ বছরে এক–দুবার এলেও অশ্বিনী প্রায়ই আসেন বিনামূল্যে খাবারের মজা নিতে। প্রায় প্রতিদিনই তিন থেকে চারজন চ্যালেঞ্জ নিতে নামলেও বেশিরভাগ এক থেকে দুটি পরোটার বেশি খেতে পারেন না।’‌ আপনিও নেবেন নাকি এই চ্যালেঞ্জ।‌

(The above story first appeared on LatestLY on May 16, 2019 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).