Dilip Ghosh: বঙ্গ বিজেপির অন্দরে নয়া সমীকরণ? শুভেন্দুর সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ

বৃষ্টিভেজা শহরে বিধানসভার অধিবেশন চলাকালীন শুভেন্দু অধিকারীর ঘরে উদযাপনে মাতলেন বঙ্গ বিজেপির যোদ্ধারা।

Dilip Ghosh: বঙ্গ বিজেপির অন্দরে নয়া সমীকরণ? শুভেন্দুর সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ

কলকাতাঃ বঙ্গ বিজেপিতে ( BJP) নয়া সমীকরণ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃষ্টিভেজা শহরে বিধানসভার অধিবেশন চলাকালীন শুভেন্দু অধিকারীর ঘরে উদযাপনে মাতলেন বঙ্গ বিজেপির (West Bengal BjP) যোদ্ধারা। এই আসরে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)সহ আরও অনেক নেতারা। বার্থডে বয়কে নিজের হাতে কেক এবং মিষ্টি খাইয়ে দেন শুভেন্দু। শুধু তাই নয় পাশাপাশি তাঁর গলায় পরিয়ে দেন উত্তরীয়। এই মুহূর্তের ছবি ভাইরাল হতেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে কি শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের অবসান ঘটল? কারণ বঙ্গ বিজেপি রাজনীতিতে দিলীপ-শুভেন্দু সমীকরণ খুব একটা ভাল নয়, তা অজানা নয় কারও। লোকসভা ভোটের ফলাফলের পর একাধিকবার দলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তবে কি সে সব ভুলে বিপর্যয় কাটিয়ে এগিয়ে যেতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাইছেন তাঁরা? অন্তত তাঁদের হাসিমুখগুলি তো তাই ইঙ্গিত করছে।

দেখুন ভিডিয়ো

(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).