Delhi Violence: দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪
দিল্লিতে হিংসায় (Delhi Violence) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪। জেপিসি হাসপাতালে (Jag Parvesh Chander Hospital) আরও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার থেকে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ও সংঘর্ষের সূত্রপাত হয়। শাহদারা এলাকার গুরু তেগ বাহাদুর হাসপাতালে ৩০ জন মারা গেছেন এবং এলএনজেপি হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: দিল্লিতে হিংসায় (Delhi Violence) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪। জেপিসি হাসপাতালে (Jag Parvesh Chander Hospital) আরও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার থেকে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ও সংঘর্ষের সূত্রপাত হয়। শাহদারা এলাকার গুরু তেগ বাহাদুর হাসপাতালে ৩০ জন মারা গেছেন এবং এলএনজেপি হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার চাঁদবাগ এলাকায় মার্চ চলাকালীন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার ওপি মিশ্র ঘোষণা করেছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তিনি বলেন, "মুদি, মেডিকেল এবং অন্য দোকানগুলি খোলা যেতে পারে। ভয়ের কিছু নেই, পুলিশ আপনাদের সুরক্ষার জন্য এখানে রয়েছে। দয়া করে দলে, বিশেষত যুবকরা দলে একত্রিত হবেন না।" ভজনপুরা, মৌজপুর-বাবরপুর, চাঁদবাগ এবং জাফরাবাদের মতো সমস্যাগ্রস্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত, দিল্লি পুলিশ ১৮টি এফআইআর দয়ের করেছে এবং ১০৬ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষ প্রবণ এলাকা পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আরও পড়ুন: Delhi Violence: দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩, নিরাপত্তা আরও জোরদার করা হল মৌজপুর, সিলমপুর, জাফরাবাদ ও বাবারপুরে
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় শান্তি সৌভাতৃত্ব বজায় রাখার জন্য দেশবাসীকে অনুরোধ করেন। তিনি বলেন, “শান্তি ও সম্প্রীতি আমাদের নৈতিকতা। আমি দিল্লির ভাইবোনদের শান্তি ও সৌভাতৃত্ব বজায় রাখার আবেদন করছি। সবকিছুর আগে দিল্লিকে এখন শান্ত হতে হবে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে।”
(The above story first appeared on LatestLY on Feb 27, 2020 02:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

