Delhi : কুয়াশার সঙ্গে দিল্লি জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া দফতরের
দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন এাকায় কুয়াশার পাশাপাশি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর
দিল্লিতে কুয়াশার পাশাপাশি এবার বৃষ্টির পূর্বাভাষ দিল আবহাওয়া দফতর। রবিবার সকালে দিল্লির বিভিন্ন অংশে কুয়াশার আস্তরনের ছবি চোখে ধরা পড়েছে। আবহাওয়া দফতরের তরফে দিল্লির বেশ কিছু অংশে আগামী ২ দিন হালকা বৃষ্টির পূর্বাভাষ, রয়েছে বলে জানিয়েছে।
দিল্লির পাশাপাশি হরিয়ানা এবং চণ্ডীগড়েও বৃষ্টির পূর্বাভাষ রয়েছে বলে জানা গেছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশেপাশে ছিল বলে জানা গেছে। এর পাশাপাশি সর্বাধিক তাপমাত্রা পৌছেছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পাঞ্জাবের রাজপুরা শহর ঘন কুয়াশার আস্তরন দেখা গিয়েছে। জম্মু ও কাশ্মীরে আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাষ দেওয়া ছিল সেই মতো সেখানে তুষারপাত শুরু হয়েছে।
এছাড়া ফেবরুয়ারী মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্তান এবং হিমাচলপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে।
দিল্লিতে বাতাসের গুনগত মান রবিবার ছিল ২৬২ যা খারাপ মানের বলে জানা গেছে।
Shallow fog covers north India; IMD predicts light rainfall in Delhi
Read @ANI Story | https://t.co/iFo4RP1kaC#IMD #Fog #Delhi #WeatherAlert pic.twitter.com/rJ8bkssoPz
— ANI Digital (@ani_digital) February 18, 2024
(The above story first appeared on LatestLY on Feb 18, 2024 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

