Delhi Schools Bomb Threat: পড়ুয়াদের জীবন নিয়ে আতঙ্ক? দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমা রয়েছে, ইমেলে হুমকি আসতেই জোরদার তল্লাশি
সপ্তাহ শুরুর সকাল থেকেই দিল্লিকে (Delhi) আতঙ্ক ঘিরে ধরতে শুরু করেছে। সোম সকালে খবর মেলে, দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমাতঙ্ক (Bomb Threat) ছড়িয়েছে। দিল্লিতে ৪০টির বেশি স্কুলে বোমা রয়েছে বলে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, দিল্লিতে ৪০টির বেশি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ওই বোমা ডিটোনেট করলে স্কুল ভবনগুলির তেমন কোনও ক্ষতি হবে না। তবে ওই বোমার মাধ্যমে বহু মানুষ আহত হতে পারেন বলেও হুমকি দেওয়া হয় ইমেল প্রেরকের মাধ্যমে। এরপরই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়। ইমেলে জানানো হয়, ওই ব্যক্তি অর্থ না পেলে, সে বোমা ডিটোনেট করে দেবে। কে বা কারা দিল্লির ৪০টি স্কুলে বোমা রাখার হুমকি দেয়, সে বিষয়ে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। তবে রাজধানী শহরের ৪০টি স্কুলে বোমা রাখা রয়েছে, এই খবর ছড়াতেই আতঙ্ক বাড়তে থাকে।
দিল্লিতে ৪০টির বেশি স্কুলে ছড়িয়েছে বোমাতঙ্ক...
More than 40 schools received bomb threats via e-mail, in Delhi, today. The mail reads - "I planted multiple bombs inside (school) buildings. The bombs are small and hidden very well. It will not cause much damage to the building, but many people will be injured when the bombs…
— ANI (@ANI) December 9, 2024
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

