Delhi:নির্বাচনের আগে রাজ্য সরকারি গাড়ি থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা এবং মদ

দিল্লি পুলিশ সুত্রে খবর, গাড়িটি তিলক মার্গের কাছে পঞ্জাব ভবনের সামনে পার্ক করা ছিল।

Delhi:নির্বাচনের আগে রাজ্য সরকারি গাড়ি থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা এবং মদ
উদ্ধার করা গাড়ি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ হাতে আর কয়েকটা দিন মাত্র। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন(Delhi Assembly Election 2025)। আর তার আগে দিল্লি(Delhi) থেকে উদ্ধার মদ(Liquor) এবং নগদ টাকা(Cash) ভর্তি গাড়ি। উদ্ধার করা গাড়িটির উপর 'পঞ্জাব সরকার' লেখাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে। যদিও পঞ্জাব সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধরনের নম্বর প্লেট যুক্ত কোনও গাড়ি পঞ্জাব সরকারের নেই।

গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে টাকা ও মদের বোতল

জানা গিয়েছে, বুধবার রাতে দিল্লির তিলক মার্গ পুলিশ স্টেশনে একটি সন্দেহজনক গাড়ি সম্পর্কে খবর আসে। গাড়িটির নম্বর প্লেটে ‘পঞ্জাব সরকার’ লেখা থাকায় চাঞ্চল্য ছড়ায়। শুধু তাই নয়, গাড়িটির মধ্যে কিছু আাম আদমি পার্টির (AAP) প্রচারপত্রও ছিল। এছাড়া উদ্ধার হয় কয়েকটি মদ বোতল এবং লক্ষাধিক টাকা । দিল্লি পুলিশ সুত্রে খবর, গাড়িটি তিলক মার্গের কাছে পঞ্জাব ভবনের সামনে পার্ক করা ছিল। এই ঘটনা জানাজানি হতেই অবিলম্বে বিবৃতি জারি করে পঞ্জাব সরকার। পঞ্জাব সরকারের পক্ষ থেকে বলা হয়, "গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরটি ভুয়ো এবং জাল। এবং এটি পঞ্জাব সরকারের সঙ্গে কোনওভাবে যুক্ত নয়।" পঞ্জাব সরকারের যুক্তি, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর PB35AE1342 এবং এটি ২০১৮ মডেলের 'ফোর্ড ইকোসপোর্'ট গাড়ির জন্য নিবন্ধিত। কিন্তু পুলিশ যে গাড়িটি উদ্ধার করেছে তা একটি 'হুন্ডাই ক্রেটা।' এর মাধ্যমে প্রমাণিত হয় গাড়ির নম্বর প্লেটটি জাল। গোটা ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।

নির্বাচনের আগে রাজ্য সরকারি গাড়ি থেকে উদ্ধার প্রচুর নগদ এবং মদ

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 07:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).