Delhi: দিল্লিতে ভয়াবহ আগুন, পরিস্থিতি বাগে আনতে ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

শনিবার সকাল ১০.২০ নাগাদ লাজপত নগরের ওই শোরুমে আগুন ধরে যায়। লাজপত নগরের ওই শোরুমে আগুনের গ্রাস বাড়তে শুরু করায়, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিনের পাশাপাশি ৭০ জন কর্মীও পৌঁছে যান।

Delhi: দিল্লিতে ভয়াবহ আগুন, পরিস্থিতি বাগে আনতে ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন
দিল্লিতে আগুন

দিল্লি, ১২ জুন: আগুনের গ্রাসে দিল্লি (Delhi)। শনিবার সকালে দক্ষিণ দিল্লির লাজপত নগরের একটি শোরুমে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার সকাল ১০.২০ নাগাদ লাজপত নগরের ওই শোরুমে আগুন (Fire) ধরে যায়। লাজপত নগরের ওই শোরুমে আগুনের গ্রাস বাড়তে শুরু করায়, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিনের পাশাপাশি ৭০ জন কর্মীও পৌঁছে যান। দমকলের এক আধিকারিক জানান, শনিবার সকালে দিল্লির ওই শোরুমে আগুন লাগার পরপরই তা আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। ফলে আগুন যাতে আর বেশি ছড়াতে না পারে,তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন বাগে আনার।

আরও পড়ুন: Sreelekha Mitra: 'বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম', মুকুলকে ব্যঙ্গ শ্রীলেখার

লাজপত নগরের ( Lajpat Nagar) ওই শোরুম থেকে যাতে অন্য কোথাও আর আগুন ছড়াতে না পারে, তার জন্য পুলিশ এবং দমকল কর্মীরা একযোগে কাজ শুরু করেছেন।

(The above story first appeared on LatestLY on Jun 12, 2021 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).