Chhattisgarh: পুলিশ অফিসারের গায়ে গরম তেল ঢেলে আক্রমণ, স্ত্রী ও মেয়েকে নৃশংসভাবে খুন কুখ্যাত অপরাধীর

অন্যদিকে পলাতক কুলদীপ। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। মোবাইলেরর লোকেশন ঘেঁটে তার নাগাল পাওয়ার মরিয়ে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Chhattisgarh: পুলিশ অফিসারের গায়ে গরম তেল ঢেলে আক্রমণ, স্ত্রী ও মেয়েকে নৃশংসভাবে খুন কুখ্যাত অপরাধীর
উত্তপ্ত ছত্তিসগড় (ছবিঃX)

নয়াদিল্লিঃ সোমবার রাতে দুর্গা ঠাকুর(Durga Idol) বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত ছত্তিশগড়(Chhattisgarh)। প্রথমে পুলিশ অফিসারের(Police Officer) গায়ে গরম তেল ঢেলে দেওয়া ও পরে তাঁর স্ত্রী এবং মেয়েকে নৃশংসভাবে খুন করল এলাকার কুখ্যাত অপরাধী কুলদীপ সাহু। জানা গিয়েছে, সোমবার রাতে ছত্তিশগড়ের চাউপট্টি এলাকায় ঠাকুর বিসর্জনের সময় পুলিশ অফিসাআর তালিব শেখের গায়ে গরম তেল ফেলে দেয় কুলদীপ। সেখান থেকেই মূল ঘটনার সূত্রপাত। এই ঘটনা ঘটিয়ে সেখান থেকে পালায় সে। তাকে হন্যে হয়ে খোঁজে পুলিশ। এরপরই তালিবের বাড়িতে চড়াও হয় সে। বাড়িতে তখন উপস্থিত পুলিশ অফিসারের স্ত্রী এবং মেয়ে। তাঁদের উপর চড়াও হয় কুলদীপ। নৃশংসভাবে খুন করা হয় তাঁদের। পুলিশ অফিসারের বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে মৃতদেহের বিভিন্ন অংশ উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছত্তিসগড়। অভিযুক্ত কুলদীপের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। অন্যদিকে পলাতক কুলদীপ। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। মোবাইলেরর লোকেশন ঘেঁটে তার নাগাল পাওয়ার মরিয়ে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

লিশ অফিসারের গায়ে গরম তেল ঢেলে আক্রমণ, স্ত্রী ও মেয়েকে নৃশংসভাবে খুন কুখ্যাত অপরাধীর

(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 07:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).