COVID-19 Vaccine: 'করোনা ভ্যাকসিন নিলে নপুংসক হয়ে যেতে পারেন', আজব দাবি উত্তরপ্রদেশের সপা নেতা আশুতোষ সিনহার

দেশটার নাম ভারত। সবকিছুকেই রাজনীতির চোখ দিয়ে দেখা দেশের রাজনীতিবিদদর একটা অভ্যাসে পরিণত হয় গেছে। বাদ যাচ্ছে না করোনাভাইরাসের ভ্যাকসিনও (COVID-19 vaccine)। সেটাও ঢুকে পড়ল রাজনৈতিক তরজার আসরে। করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে আজব দাবি করে বিতর্ক বাড়ালেন সমাজবাদী পার্টির নেতা আশুতোষ সিনহা (Ashutosh Sinha)। তাঁর দাবি, করোনা ভ্যাকসিন ব্যক্তিদের নপুংসকে পরিণত করবে। তিনি বলেন, “অখিলেশ যাদব যখন বলেছেন ভ্যাকসিন নেবেন না, তখন নিশ্চয়ই তার পিছনে যুক্তি থাকবে। হয়তো তা মানুষের ক্ষতি করবে। টিকা নিলে নপুংসকেও পরিণত হতে পারেন আপনি। আর অখিলেশজি ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকলে সমাজবাদী পার্টির কেউই টিকা নেবে না।” তিনি আরও বলেন, COVID-19 ভ্যাকসিনে এমন কিছু থাকতে পারে যা ক্ষতি করতে পারে। আগামীকাল লোকেরা বলবে জনসংখ্যা কমানোর জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছিল। আপনি এমনকি নপুংসক হয়ে যেতে পারেন, কিছু ঘটতেই পারে।"

COVID-19 Vaccine: 'করোনা ভ্যাকসিন নিলে নপুংসক হয়ে যেতে পারেন', আজব দাবি উত্তরপ্রদেশের সপা নেতা আশুতোষ সিনহার
Samajwadi Party MLC Ashutosh Sinha, SP chief Akhilesh Yadav | (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৩ জানুয়ারি: দেশটার নাম ভারত। সবকিছুকেই রাজনীতির চোখ দিয়ে দেখা দেশের রাজনীতিবিদদর একটা অভ্যাসে পরিণত হয় গেছে। বাদ যাচ্ছে না করোনাভাইরাসের ভ্যাকসিনও (COVID-19 vaccine)। সেটাও ঢুকে পড়ল রাজনৈতিক তরজার আসরে। করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে আজব দাবি করে বিতর্ক বাড়ালেন সমাজবাদী পার্টির নেতা আশুতোষ সিনহা (Ashutosh Sinha)। তাঁর দাবি, করোনা ভ্যাকসিন ব্যক্তিদের নপুংসকে পরিণত করবে। তিনি বলেন, “অখিলেশ যাদব যখন বলেছেন ভ্যাকসিন নেবেন না, তখন নিশ্চয়ই তার পিছনে যুক্তি থাকবে। হয়তো তা মানুষের ক্ষতি করবে। টিকা নিলে নপুংসকেও পরিণত হতে পারেন আপনি। আর অখিলেশজি ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকলে সমাজবাদী পার্টির কেউই টিকা নেবে না।” তিনি আরও বলেন, COVID-19 ভ্যাকসিনে এমন কিছু থাকতে পারে যা ক্ষতি করতে পারে। আগামীকাল লোকেরা বলবে জনসংখ্যা কমানোর জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছিল। আপনি এমনকি নপুংসক হয়ে যেতে পারেন, কিছু ঘটতেই পারে।"

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav) জানিয়ে দেন, তিনি ভ্যাকসিন নেবেন না। এএনআইকে শনিবার তিনি বলেন, “আমি আপাতত টিকা নিতে যাচ্ছি না। আমি কীভাবে বিজেপির ভ্যাকসিনের উপর আস্থা রাখতে পারি, যখন আমাদের সরকার হবে তখন সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবে। আমরা বিজেপির ভ্যাকসিন নিতে পারি না।" আরও পড়ুন: Covaxin Gets Expert Panel's Clearance: ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন'-র জরুরি ব্যবহারে অনুমোদন দিতে সুপারিশ বিশেষজ্ঞ প্যানেলের

অখিলেশের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, অখিলেশ যাদবের বক্তব্য যে তিনি বিজেপি-র ভ্যাকসিন হওয়ায় তিনি তা নেবেন না। অত্যন্ত দুর্ভাগ্যজনক ... করোনা ভ্যাকসিনকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করার জন্য একজন তরুণ নেতার এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে। এটিই দেখা যাচ্ছে যে অখিলেশ যাদব রাজনীতির ঊর্ধ্বে ভাবতে পারেন না।"

(The above story first appeared on LatestLY on Jan 03, 2021 08:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).