Kanpur Building Fire: আগুনের গ্রাসে পাঁচতলা ভবন, ঝলসে মৃত্যু দম্পতিসহ ৩ শিশুর

রাতভর উদ্ধারকার্য চালায় তাঁরা। আগুন পুরোপুরি নিভতে সকাল হয়ে যায়। উদ্ধার করা ওই পরিবারের পাঁচজনের মৃতদেহ।

Kanpur Building Fire: আগুনের গ্রাসে পাঁচতলা ভবন, ঝলসে মৃত্যু দম্পতিসহ ৩ শিশুর
কানপুরে অগ্নিকাণ্ড (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ রবিবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur)ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুনে পুড়ে ছাই পাঁচতলা ভবন। আগুনে ঝলসে মৃত্যু এক দম্পতিসহ তিন শিশুর। এদিন ঘটনাটি ঘটেছে কানপুরের চমনগঞ্জ থানা এলাকার গান্ধী নগরে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই ভবনের নীচে একটি পাট কারখানা ছিল। আর উপরের তলায় বসবাস করত একটি পরিবার। আচমকাই ওই কারখানায় আগুন লাগলে তা ধীরে ধীরে গোটা বাড়ি গ্রাস করে নেয়। শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে বলে অনুমান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। পরে ঘটনাস্থলে হাজির হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর রাতভর উদ্ধারকার্য চালায় তাঁরা। আগুন পুরোপুরি নিভতে সকাল হয়ে যায়। উদ্ধার করা ওই পরিবারের পাঁচজনের মৃতদেহ। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়বাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫

এই ঘটনায় কানপুরের অতিরিক্ত ডিসিপি রাজেশ শ্রীবাস্তব বলেন, "আগুন নেভাতে ৮ ঘণ্টার বেশি সময় লাগে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। ভবনটির প্রায় অর্ধেকের বেশি অংশ ক্ষতিগ্রস্ত। এই ঘটনায় শেষ হয়ে গিয়েছে একটি পরিবার। স্বামী, স্ত্রী ও তাঁদের তিন সন্তানের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখাআ হচ্ছে। দমকল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।"

আগুনের গ্রাসে পাঁচতলা ভবন, ঝলসে মৃত্যু দম্পতিসহ ৩ শিশুর

(The above story first appeared on LatestLY on May 05, 2025 07:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).