Rakesh Rathore: ধর্ষণের অভিযোগে গ্রেফতার কংগ্রেস সাংসদ, দেখুন ভিডিয়ো
যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাকেশ।
নয়াদিল্লিঃ ধর্ষণের(Rape) অভিযোগে গ্রেফতার সীতাপুরের কংগ্রেস সাংসদ(Congress MP) রাকেশ রাঠোর(Rakesh Rathore)। বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস নেতা। সাংবাদিক সম্মেলন চলাকালীন তাঁকে গ্রেফতার করে পুলিশ। সকলের সামনে দিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। রাজনৈতিক কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত চার বছরে বেশ কয়েক বার তাঁকে ধর্ষণ করেছেন কংগ্রেস সাংসদ, এমনটাই অভিযোগ আনেন তিনি। শুধু তাই নয়, নির্যাতিতাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলেও পুলিশকে জানান তিনি।
কংগ্রেস সাংসদের কুকীর্তি ফাঁস
ধর্ষণের প্রমাণ হিসাবে থানায় কল রেকর্ড এবং প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন নির্যাতিতা। তদিন্তে নেমে নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করে পুলিশ। বয়ান রেকর্ড করা হয় নির্যাতিতার। যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাকেশ। সবটাই ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে দাবি করেন তিনি। এবার সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করল কোতয়ালি থানার পুলিশ।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার কংগ্রেস সাংসদ, দেখুন ভিডিয়ো
Sitapur, Uttar Pradesh: Congress MP Rakesh Rathore was taken into police custody during a press conference at his residence in connection with a Rape case pic.twitter.com/KlsQtjVhYi
— IANS (@ians_india) January 30, 2025
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

