India-Pakistan Conflict: পাকিস্তানে পেছনে কোনও এক শক্তিধর দেশের সমর্থন রয়েছে, দাবি অধীর রঞ্জন চৌধুরীর

ভারতের ওপর ক্রমশ হামলা বাড়িয়ে যাচ্ছে পাকিস্তান। যদিও সেই হামলা সফলভাবে প্রতিরোধ করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়ছে।

India-Pakistan Conflict: পাকিস্তানে পেছনে কোনও এক শক্তিধর দেশের সমর্থন রয়েছে, দাবি অধীর রঞ্জন চৌধুরীর

ভারতের ওপর ক্রমশ হামলা বাড়িয়ে যাচ্ছে পাকিস্তান। যদিও সেই হামলা সফলভাবে প্রতিরোধ করছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়ছে। এই অবস্থায় আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলি অবশ্য দুই দেশকেই উত্তেজনা প্রশমিত করার পরামর্শ দিচ্ছে। তবে পাকিস্তান এসবে গুরুত্ব না দিয়ে হামলা চালিয়েই যাচ্ছে। এই নিয়ে আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই মুখ পুড়ছে তাঁদের। তবে অনেকেই মনে করছে পাকিস্তানকে পেছন থেকে কোনও শক্তিধর দেশ নীরবে সমর্থন করে যাচ্ছে। এমনটা মনে করছেন খোদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

পাকিস্তানের পেছনে শক্তিধর দেশের সমর্থন রয়েছে

শনিবার তিনি বলেন, “পাকিস্তানের কোনও লজ্জা বলে কিছু নেই। ওঁরা জঙ্গি তৈরি করে ভারতের সাধারণ নাগরিকদের ওপর হামলা করার জন্য। এখন ওদের সেনা্ ঠিক একই করছে। আমরা যেখানে সংযতভাবে ওদের হামলার আটকাচ্ছি। আর পাকিস্তান ঠিক জনসাধারণদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। আমার মনে হয় পাকিস্তানের পেছনে শক্তিধর কোনও দেশ রয়েছে। সেই কারণেই ওরা এভাবে হামলা করছে”।

দেখুন  অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য

পাকিস্তানকে কড়া বার্তা অধীরের

অধীর আরও বলেন, “আমাদের বাহাদুর সেনা সত্যিই প্রশংসার সঙ্গে পাকিস্তানের হামলার জবাব দিচ্ছে। আমাদের বীর যোদ্ধারা সীমান্তে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে। এছাড়া আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও সত্যিই প্রশংসার যোগ্য। খুব শীঘ্রই পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হবে বলে আমার মনে হয়”।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).