Citizenship Amendment Bill: লোকসভায় আজ পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল, তীব্র ক্ষোভ উত্তরপূর্বের রাজ্যগুলিতে
উত্তরপূর্বের (North East) রাজ্যগুলিতে চলছে নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) নিয়ে তীব্র প্রতিবাদ (Protest)। বিরোধীদের বিরোধিতার মধ্যেই আজ লোকসভায় (Lok Sabha) পেশ (To Be Tabled) করা হচ্ছে এই বিল। বিতর্কিত এই বিলটি পাশ করানো এখন কেন্দ্রীয় সরকারের (Union) কাছে বড় চ্যালেঞ্জ। গত বুধবার বিলটি সংসদে পেশ করার ব্যাপারে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। তার পর থেকেই বিরোধীরা এর বিরোধীতায় সোচ্চার হয়। জ্বলে ওঠে প্রতিবাদের মশাল। রাস্তায় রাস্তায় বিলের বিরোধিতায় মিছিল। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার থেকে আগামী ৩ দিন দলের সংসদদের লোকসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি।
নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: উত্তরপূর্বের (North East) রাজ্যগুলিতে চলছে নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) নিয়ে তীব্র প্রতিবাদ (Protest)। বিরোধীদের বিরোধিতার মধ্যেই আজ লোকসভায় (Lok Sabha) পেশ (To Be Tabled) করা হচ্ছে এই বিল। বিতর্কিত এই বিলটি পাশ করানো এখন কেন্দ্রীয় সরকারের (Union) কাছে বড় চ্যালেঞ্জ। গত বুধবার বিলটি সংসদে পেশ করার ব্যাপারে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। তার পর থেকেই বিরোধীরা এর বিরোধীতায় সোচ্চার হয়। জ্বলে ওঠে প্রতিবাদের মশাল। রাস্তায় রাস্তায় বিলের বিরোধিতায় মিছিল। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার থেকে আগামী ৩ দিন দলের সংসদদের লোকসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি।
বিলটি পাশ করতে লোকসভায় যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে সেখানে বিলটি পাশ করানো নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয় সরকারের। বিলটি লোকসভায় পাশ হয়ে গেলেও রাজ্যসভাতেই হবে মূল লড়াই। বিজেপির দাবি বিলটি পাশ হওয়ার জন্য ১২০ সাংসদের সমর্থন প্রয়োজন। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, বিজেপির সঙ্গে সংঘাত চললেও বিলের পক্ষেই ভোট দেবে শিবসেনা (Shiv Sena)। পাশাপাশি বিজেডি, টিআরএস ও এআইএডিএমকের সমর্থন আদায় করার চেষ্টা করছে বিজেপি। আরও পড়ুন, ১১ জনকে প্রাণে বাঁচিয়ে 'রিয়েল হিরো' দমকল কর্মী রাজেশ শুক্লা, কুর্নিশ জানাচ্ছে দেশ
আগে এদেশের নাগরিকত্ব পেতে গেলে প্রায় ১১ বছর বসবাস করতে হত। প্রায় ছ' দশক পুরনো এই বিলটিতে সংশোধনী আনা হলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, ও খ্রিস্টানরা এদেশের নাগরিকত্ব পাবেন। তবে তার জন্য তাদের এদেশে ৫ বছর বসবাস করতে হবে।
বিলটি সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর বলেন, ‘আশা করি বিলটি পেশ করা হলে এনিয়ে উত্তরপূর্বের রাজ্যগুলির কোনও আপত্তি থাকবে না।'’ তবে তিনি যাই বলুন না কেন বিলটির প্রতিবাদে মঙ্গলবার ১১ ঘণ্টার বনধ ডেকেছে নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন। তাদের দাবি বিলটি ১৯৮৫ সালের অসম চুক্তির বিরোধী। ওই চুক্তিতে বলা হয় ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত ধর্ম নির্বিশেষে যাঁরা ভারতে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন।
(The above story first appeared on LatestLY on Dec 09, 2019 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

