Child Rape: চকোলেটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা সে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে সে, এমনটাই খবর।

Child Rape: চকোলেটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডে(R G Kar Rape Case) যখন উত্তাল গোটা দেশ তখন ফের শিরোনামে একের পর এক ধর্ষণের(Rape) ঘটনা। এ বার চকোলেটের(Chocolate) লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের(Child Rape) অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সিদ্দিপেট জেলায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৯ অগস্ট। পুলিশ সূত্রে খবর, যে হাউসিং কমপ্লেক্সে থাকত শিশুটি সেখানেই রঙের কাজ করতে এসেছিল অভিযুক্ত। ১৯ অগস্ট দুপুরে সবাই যখন বিশ্রাম নিচ্ছেন তখন শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। শিশুর দাদু তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গোটা ঘর ভেসে যায় রক্তে। শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার, অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা সে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে সে, এমনটাই খবর।ইতিমধ্যেই এই ঘটনায় দ্রুত চার্জশিট পেশ করে ফাস্ট ট্রাক কোর্টে মামলার শুনানির আর্জি জানিয়েছেন পুলিশ কমিশনার।

রঙের মিস্ত্রির লালসার শিকার ৩ বছরের ফুটফুটে শিশু

(The above story first appeared on LatestLY on Aug 22, 2024 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).