Vyomika Singh: পাকিস্তানের আকাশে কীভাবে সফল হল 'অপারেশন সিঁদুর' দেশবাসীকে জানালেন ভোমিকা, কে এই 'আকাশকন্যা?' রইল বিস্তারিত

Vyomika Singh: পাকিস্তানের আকাশে কীভাবে সফল হল 'অপারেশন সিঁদুর' দেশবাসীকে জানালেন ভোমিকা, কে এই 'আকাশকন্যা?' রইল বিস্তারিত
উইং কমান্ডার ভোমিকা সিং (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ভালবেসে মেয়ের নাম রেখেছিলেন ভোমিকা (Vyomika Singh)। যার অর্থ হল 'আকাশকন্যা।' বড় হয়ে আকাশে উড়ে বেড়াবেন মেয়ে, তাই বোধ হয় স্বপ্ন ছিল ভোমিকার বাবা-মায়ের। বুধবার মধ্যরাতে যখন গভীর ঘুমে আচ্ছন্ন ভারত, তখন পাকিস্তানের আকাশে দাপিয়ে বেড়াল বায়ুসেনারorce) (Indian Air বিমান। আর বুধ সকালে এই সফল অভিযানের পূর্ণ ব্যাখ্যা দিলেন বায়ুসেনার উয়িং কমান্ডার ভোমিকা সিং। একা নয়, পাশে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি।

কে এই উইং কমান্ডার ভোমিকা সিং?

ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখেছিলেন সেনাবাহিনীতে যোগ দেবেন। ইচ্ছে ছিল বায়ুসেনায় যোগ দেওয়ার। কলেজজীবনে এনসিসি করেছেন। এরপর ইঞ্জিনিয়ারিং পাশ করে ২০০৪ সালে সশস্ত্র বাহিনীতে যোগ দেন ভোমিকা। প্রথমে বায়ু সেনার পাইলট হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন এই পদে কাজ করার পর উয়িং কমান্ডার পদ অর্জন করেন। সব ধরনের ভৌগোলিক পরিস্থিতিতে বিমান চালাতে পারদর্শী এই 'আকাশকন্যা।' ২,৫০০ ঘণ্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। একাধিক রুদ্ধশ্বাস অভিযানে দেশের হয়ে লড়েছেন ভোমিকা।

পাকিস্তানের আকাশে কীভাবে হামলা চালায় ভারত? জানালেন ভোমিকা

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। 'প্রিসেশন স্ট্রাইক'-এ ওড়ানো হয় ৯ টি জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও জঙ্গি হানার ১৫ দিন পর এই নৃশংস জঙ্গি হামলার বদলা নিতে সক্ষম ভারত।

'অপারেশন সিঁদুর'-এর সঙ্গে দেশবাসীর সাক্ষাৎ করালেন উয়িং কমান্ডার ভোমিকা, কে এই 'আকাশকন্যা?' 

(The above story first appeared on LatestLY on May 07, 2025 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).