Chandrayan 2: 'চন্দ্রযান ২' নিয়ে উৎফুল্লতা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

'চন্দ্রযান ২' নিয়ে নরেন্দ্র মোদী যে উৎফুল্লতা দেখাচ্ছেন সেই বিষয়কে বিঁধলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় অধিবেশন শেষ করে মমতা ব্যানার্জী সংবাদ মাধ্যমে এই বিষয়ে মুখ খোলেন। চন্দ্রযান ২ এর চাঁদের কাছাকাছি পৌঁছানোর খুশিতে যখন সারা দেশ মজেছে তখন নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন 'দেখে মনে হচ্ছে চন্দ্রযান লঞ্চ যেন প্রথমবার হচ্ছে।

Chandrayan 2: 'চন্দ্রযান ২' নিয়ে উৎফুল্লতা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
মমতা বন্দ্যোপাধ্যায় File Image (Photo Credits: PTI)

কলকাতা, ৬ অক্টোবর: Mamata Banerjee to PM: 'চন্দ্রযান ২' নিয়ে নরেন্দ্র মোদী যে উৎফুল্লতা দেখাচ্ছেন সেই বিষয়কে বিঁধলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় অধিবেশন শেষ করে মমতা ব্যানার্জী সংবাদ মাধ্যমে এই বিষয়ে মুখ খোলেন। চন্দ্রযান ২ এর চাঁদের কাছাকাছি পৌঁছানোর খুশিতে যখন সারা দেশ মজেছে তখন নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন 'দেখে মনে হচ্ছে চন্দ্রযান লঞ্চ যেন প্রথমবার হচ্ছে। যেন বিজেপি ক্ষমতায় আসার পরই চন্দ্রযান লঞ্চ করা হচ্ছে, এর আগে হয়নি। এটি আর্থিক বিপর্যয়ের থেকে দেশের জনগণের মনোযোগ সরানোর উপায়মাত্র'।

অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা (Andhra Pradesh Sriharikota) থেকে দুপুর ২.৪৩ মিনিটে সফল উত্ৎক্ষেপণ হয় 'চন্দ্রযান ২'। চন্দ্রযান-২-এর অভিযানে খরচ হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। চাঁদে জলের সন্ধান পাওয়া গেলে সেখানে তৈরী হবে বাসস্থান, হবে চাষাবাদ। তৈরী করা হবে অক্সিজেন ও হাইড্রোজেন। এখন শুধু কয়েক ঘন্টার অপেক্ষা। আরও পড়ুন, Chandrayan 2: নরেন্দ্র মোদীর সঙ্গে ৭০ ছাত্রছাত্রী সাক্ষী থাকবে চন্দ্রযান ২ -র চাঁদে পা রাখার ঐতিহাসিক মুহূর্তে

কোন রকম ত্রুটি না থাকলে আশা করা যাচ্ছে শনিবার রাত ১.৩০ টা থেকে ২.৩০ টের মধ্যে চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। রোভার প্রজ্ঞান (Rover Pragyan) বেরিয়ে আসবে বিক্রম ছেড়ে সকাল ৫.৩০ টা থেকে ৬.৩০ টার মধ্যে। চাঁদে অবতরণের আগের শেষ ১৫ মিনিট খুব উল্লেখযোগ্য একটি সময়। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, 'সফ্ট ল্যান্ডিং' -র আশা করা যাচ্ছে। ইসরো কেন্দ্রে বসে সরাসরি সম্প্রচার দেখতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সারাদেশের ৭০ জন ছাত্রছাত্রী। এই ইসরোর সরাসরি সম্প্রচার দেখানোর জন্য সারা দেশে একটি কুইজ কনটেস্টের আয়োজন করা হয়। সেখানে প্রত্যেকটি রাজ্যের সর্বাধিক স্কোর করা ২ জন করে ছাত্র বা ছাত্রীদের পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

(The above story first appeared on LatestLY on Sep 06, 2019 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).