Sakshi Malik On Brij Bhushan: ব্রিজ ভূষণ যৌন হেনস্থার চেষ্টা করেন, বিস্ফোরক দাবি সাক্ষী মালিকের

নিজের বইতে সাক্ষী মালিক আরও দাবি করেন, কাজাখস্তানের আলমাটিতে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের সময়, ব্রিজ ভূষণ তাঁকে বাবা-মায়ের সাথে কথা বলার অজুহাতে হোটেলের ঘরে ডেকেছিলেন। সেখানেই ব্রিজ ভূষণ তাঁর যৌন হেনস্থা করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন সাক্ষী মালিক।

Sakshi Malik On Brij Bhushan: ব্রিজ ভূষণ যৌন হেনস্থার চেষ্টা করেন, বিস্ফোরক দাবি সাক্ষী মালিকের
Sakshi Malik (Photo Credit: Instagram)

দিল্লি, ২৩ অক্টোবর: ব্রিজ ভূষণ (Brij Bhushan) তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করেন। এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সাক্ষী মালিক। ২০১২ সালে ব্রিজ ভূষণ তাঁর যৌন হেনস্থার চেষ্টা করেন। সম্প্রতি প্রকাশিত সাক্ষী মালিকের আত্মজীবনী উইটনেস-এ বিস্ফোরক অভিযোগ করেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী সাক্ষী মালিক (Sakshi Malik)।

নিজের বইতে সাক্ষী মালিক আরও দাবি করেন,  কাজাখস্তানের আলমাটিতে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের সময়, ব্রিজ ভূষণ তাঁকে বাবা-মায়ের সাথে কথা বলার অজুহাতে হোটেলের ঘরে ডেকেছিলেন। সেখানেই ব্রিজ ভূষণ তাঁর যৌন হেনস্থা করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন সাক্ষী মালিক।

সাক্ষীর কথায়, চেষ্টা করলেও ওই সময় ব্রিজ ভূষণ সফল হননি। হোটেলের ঘরে ব্রিজ ভূষণকে কার্যত ধাক্কা দিয়ে সেখান থেকে তিনি পালিয়ে যান কাঁদতে কাঁদতে। এমনও অভিযোগ করেন  অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক।

(The above story first appeared on LatestLY on Oct 23, 2024 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).