Bengaluru Shocker: ছোট বোনের সামনে আত্মহত্যা নাবালকের

মা-বাবার বারণও শুনত না। সারাদিন নিজের মতো থাকতেই পছন্দ করত সে।

Bengaluru Shocker: ছোট বোনের সামনে আত্মহত্যা নাবালকের
Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ বেঙ্গালুরুতে(Bengaluru) মর্মান্তিক ঘটনা। ৯ বছরের বোনের সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা(Suicide) নাবালকের(Minor Boy)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ব্যাদারাহালি থানা সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, অত্যধিক ফোনে আসক্ত ছিল ওই নাবালক। মৃত নাবালকের বাবা-মা দু'জনেই কর্মরত। তাই বাড়িতে বোনের সঙ্গে ছিল সে। আচমকা এই ঘটনা ঘটায় সে। এরপর প্রতিবেশীদের খবর দেয় ছোট বোন। এরপর তার মা এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবার সূত্রে খবর, ইদানিং অত্যধিক মোবাইলে মগ্ন থাকত ওই নাবালক। মা-বাবার বারণও শুনত না। সারাদিন নিজের মতো থাকতেই পছন্দ করত সে। কিন্তু কী কারণে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে তা ভেবেই উঠতে পারছে না পরিবার। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Suicide Prevention and Mental Health Helpline Numbers: T

ele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.

ছোট বোনের সামনে আত্মহত্যা নাবালকের

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).