BJP On Rahul Gandhi: চিন নিয়ে মোদীকে রাহুলের কটাক্ষ, কংগ্রেসের বিরুদ্ধে পালটা তোপ বিজেপির
রাহুল গান্ধীর ওই দাবির পর পালটা কটাক্ষ করা হয় বিজেপির তরফে। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, আমাদের সঙ্গে চিনের সম্পর্ক এবং কংগ্রেসের সঙ্গে চিনের সম্পর্ক পরিষ্কার করতে চাই। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর, ২০২০সালে বেজিংয়ের বিশেষজ্ঞ মহলের তরফে বলা হয়, তিয়ানানমেন স্কোয়ারের পর চিন বর্তমানে সবচেয়ে খারাপ কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছে।
দিল্লি, ২৫ অগাস্ট: লাদাখের জনসভা থেকে ভারত-চিন সীমান্ত সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন রাহুল গান্ধী। কার্গিলের জনসভায় দাঁড়িয়ে চিন ইস্য়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র 'মোদী মিথ্য়া বলছেন' বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল।ভিড়ে ঠাসা জনসভায় দাঁড়িয়ে রাহুল বললেন, লাদাখ খুব স্ট্র্য়াটেজিক অঞ্চল। 'একটা জিনিস খুব পরিষ্কার চিন ভারতের জমি দখল করেছে। এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেও এটা বুঝেছি।' লাদাখের জনসভা থেকে এমন মন্তব্য করেন রাহুল।'চিন ভারতের জমি দখল করলেও', সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, 'লাদাখে এক ইঞ্চি জমিও চিন দখল করতে পারেনি। এটা পুরোপুরি মিথ্যা।'
রাহুল গান্ধীর ওই দাবির পর পালটা কটাক্ষ করা হয় বিজেপির তরফে। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, আমাদের সঙ্গে চিনের সম্পর্ক এবং কংগ্রেসের সঙ্গে চিনের সম্পর্ক পরিষ্কার করতে চাই। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর, ২০২০সালে বেজিংয়ের বিশেষজ্ঞ মহলের তরফে বলা হয়, তিয়ানানমেন স্কোয়ারের পর চিন বর্তমানে সবচেয়ে খারাপ কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছে।
রাহুল গান্ধী কেন চিনের প্রতি এত ভালবাসা দেখাচ্ছেন বলে প্রশ্ন তোলা হয় বিজেপি সাংসদের তরফে। এমনকী রাজীব গান্ধী ফাউন্ডেশনের প্রসঙ্গ তুলেও প্রশ্ন করেন বিজেপি সাংসদ।
(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).