Bilawal Bhutto's Remarks Against PM Modi: পাকিস্তানের কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশিত নয়, মোদীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করায় কটাক্ষ জয়শঙ্করের
পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো যেভাবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য করেন, সে বিষয়ে সোমবার মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
দিল্লি, ১৯ ডিসেম্বর: পাকিস্তানের (Pakistan) কাছে ভারতের প্রত্যাশা কখনওই বেশি নয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোকে এভাবেই কটাক্ষ করলেন জশঙ্কর। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো যেভাবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য করেন, সে বিষয়ে সোমবার মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar)। প্রসঙ্গত, শুক্রবার পাক বিদেশমন্ত্রীর মন্তব্যকে 'অসভ্য' বলে কটাক্ষ করেন জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিলাবল ভুট্টো জারদারি যে মন্তব্য করেন, তার বিরুদ্ধে নতুন করে সুর চড়ান ভারতের বিদেশমন্ত্রী।
সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো (Bilawal Bhutto) বলেন, ''ভারতকে (India) বলতে চাই, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।'' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় পালটা মুখ খোলা হয় দিল্লির (Delhi) তরফে।
বিলাবল ভুট্টো জারদারি যেভাবে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য করেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়।
(The above story first appeared on LatestLY on Dec 19, 2022 08:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

