Rahul Gandhi: 'আরও FIR দায়ের করতে পারে অসম পুলিশ', কটাক্ষ রাহুলের

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অসম পুলিশ এফআইআর দায়ের করার পর এবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে অসম পুলিশের এফআইআরের পররও হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে এভাবেই কটাক্ষ করেন কংগ্রেস।

Rahul Gandhi: 'আরও FIR দায়ের করতে পারে অসম পুলিশ', কটাক্ষ রাহুলের
Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ২৪ জানুয়ারি:  অসম (Assam) পুলিশ যদি তাঁর বিরুদ্ধে আরও এফআইআর দায়ের করতে চায়, তাহলে তা করতে পারে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গেলে অসম পুলিশ কোনও ধরনের ভয় পেতে হবে না।  ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে অসম পুলিশ এফআইআর দায়ের করার পর এবার এমনই মন্তব্য করলেন  কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে অসম পুলিশের এফআইআরের পররও হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে এভাবেই কটাক্ষ করেন কংগ্রেস। এমনকী, যত ইচ্ছা তাঁর বিরুদ্ধে অসম পুলিশ অভিযোগ দায়ের করতে পারে বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

আরও পড়ুন:  Rahul Gandhi Attacks BJP: মধ্যপ্রদেশের সভা বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, Video

প্রসঙ্গত ভারত জোড়ো ন্যায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) সপ্তাম দিনে অসমের বরপেটায় জনসভা করেন রাহুল গান্ধী। বরপেটায় মিছিল চলাকালীন রাহুল গান্ধী অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। এমনকী দেশের 'অন্যতম  দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী' বলেও হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ করেন রাহুল গান্ধী।

(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).