Bhagwant Mann Takes Oath as Punjab CM: পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভগবন্ত মান

খটকার কালানে (Khatkar Kalan) পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Chief Minister of Punjab) পদে শপথ নিলেন ভগবন্ত মান (Bhagwant Mann)। বুধবার ঐতিহ্যবাহী বাসন্তী রঙা পাগড়ি ও উত্তরীয় গায়ে ১০ হাজার জনতার উপস্থিতিতে ভগৎ সিংয়ের গ্রামে শপথ নেন তিনি।

Bhagwant Mann Takes Oath as Punjab CM: পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভগবন্ত মান
Bhagwant Mann

খটকার কালান, ১৬ মার্চ: খটকার কালানে (Khatkar Kalan) পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Chief Minister of Punjab) পদে শপথ নিলেন ভগবন্ত মান (Bhagwant Mann)। বুধবার ঐতিহ্যবাহী বাসন্তী রঙা পাগড়ি ও উত্তরীয় গায়ে ১০ হাজার জনতার উপস্থিতিতে  ভগৎ সিংয়ের গ্রামে শপথ নেন তিনি। ৪৮ বছরের মান সাতের দশকের পর পঞ্জাবের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির অন্যান্য সিনিয়র নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভগওয়ান্ত মানের ছেলেমেয়ে সিরত কৌর ও দিলশান মানকে নিয়ে আমেরিকা থেকে উড়ে এসেছেন ভগওয়ান্ত মানের প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত কৌর।

দেখুন ছবি: 

১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় ৯২টি আসন জিতে সরকার গড়ল আপ। সাংগরুর জেলার ধুরি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মান। কংগ্রেসের দলভীর সিং গোল্ডিকে প্রায় ৫৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। শপথ নেওয়ার পর মান দলীয় বিধায়কদের উদ্দেশে বলেন, "আমি আপনাদের সকলকে অহংকারী না হওয়ার জন্য আবেদন করছি। যারা আমাদের ভোট দেয়নি তাদেরও আমাদের সম্মান করতে হবে। আমি আপনাদের সবাইকে এবং অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানাচ্ছি।"

(The above story first appeared on LatestLY on Mar 16, 2022 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).