Air Force Officer Assaulted: 'ঈশ্বর সাহায্য করবেন', সস্ত্রীক বায়ুসেনা অফিসারকে গালিগালাজ, চাবি দিয়ে খুঁচিয়ে রক্ত বের করা হল কপাল থেকে, দেখুন ভয়াবহ ভিডিয়ো
একগুচ্ছ লোকের মাঝখান থেকে স্বামীকে বের করে সেখান থেকে নিয়ে যান ডিআরডিও কর্মী মধুমিতা। তবে ঘটনার যে ভয়াভহত, তা কার্যত ভুলতে পারছেন না বায়ুসেনায় কর্মরত ওই দম্পতি। ঘটনায় রক্তাক্ত ওই ডিআরডিও অফিসার বলতে শুরু করেন, 'ঈশ্বর আমাদের সাহায্য করবেন।' তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে যখন ওই ভিডিয়ো শেয়ার করেন, তা হু হু করে ছড়িয়ে পড়ে।
বেঙ্গালুরু, ২১ এপ্রিল: কর্ণাটকে (Karnataka) অপমান করে মারধর করা হল বায়ুসেনার এক কর্মীকে। স্ত্রীকে (তিনিও বায়ুসেনার কর্মী) সঙ্গে নিয়ে ওই বায়ুসেনার উইং কমান্ডার যখন বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন, সই সময় একটি বাইক এসে তাঁদের রাস্তা আচকায়। এরপর বায়ুসেনা অফিসার (DRDO) এবং তাঁর স্ত্রীকে যথেচ্ছ অপমান করা হয়। গাড়িতে ডিআরডিও লেখা থাকায়, বাইকের চাবি দিয়ে ওই সেনা অফিসারের কপাল খুঁচিয়ে দেওয়া হয়। যার প্রতিবাদ তিনি করলে, ফের তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়। সেই সঙ্গে তাঁর মাথায় ঘুঁষি মারা হয়।
কন্নড় ভাষায় কথা বলতে বলতেই বায়ুসেনা অফিসার (Air Force Officer) এবং তাঁর স্ত্রীকে যেমন অপমান করা হয়, তেমনি তাঁদের মারধরও করা হয়। রক্তাক্ত অবস্থায় বায়ুসেনা অফিসার এবং তাঁর স্ত্রী ক্যামেরার সামনে হাজির হন এবং বর্তমানে কর্ণাটকের যে 'অরাজক' অবস্থা, সে বিষয়ে অভিযোগ শুরু করেন।
দেখুন বায়ুসেনা অফিসারের সেই ভিডিয়ো যেখানে তিনি রক্তাক্ত অবস্থায় নিজেদের অবস্থার কথা তুলে ধরেন...
View this post on Instagram
তবে কেন ওই বায়ুসেনা অফিসার এবং তাঁর স্ত্রীর উপর হামলা চালানো হল, সে বিষয়ে এখনও কিছু জনা যায়নি। পরিকল্পনা করেই কি তাঁদের উপর হামলা চালানো হয়, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।
ভারতীয় বায়ুসেনার তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

