Gujarat: আতঙ্কে দেশে ফিরে যাচ্ছিল, ভাদোদারা স্টেশনে হাওড়াগামী এক্সপ্রেসে ওঠার আগে পুলিশের জালে বাংলাদেশি পরিবার
পহেলগামে হামলার পর পাকিস্তান, বাংলাদেশকে নিয়ে আরও কঠোর মনোভাব ভারত সরকারের। পাকিস্তানিদের বৈধ ভিসা থাকা সত্ত্বেও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পহেলগামে হামলার পর পাকিস্তান, বাংলাদেশকে নিয়ে আরও কঠোর মনোভাব ভারত সরকারের। পাকিস্তানিদের বৈধ ভিসা থাকা সত্ত্বেও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আরও সক্রিয়ভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। যার সাম্প্রতিকতম উদাহরণ ছিল গুজরাটের (Gujarat) ১২০০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের ঘটনা। সেই আতঙ্কে কাঁটা হয়েই রবিবার সকলের নজর এড়িয়ে কলকাতা হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল এক পরিবারের। কিন্তু ট্রেন ধরার আগেই পুলিশের জালে অভিযুক্তরা।
গ্রেফতার বাংলাদেশি দম্পতি
জানা যাচ্ছে রবিবার ভাদোদারা স্টেশনে এক দম্পতি দুই শিশুকে নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা্ করছিলেন। রেল পুলিশের কাছে হাওড়াগামী ট্রেন কখন আসবে এটা জানতে গিয়েই বিপদে পড়েন তাঁরা। কর্তব্যরত অফিসার তাঁদের পরিচয়পত্র দেখতে চায়। সেটি দেখার পরেই দম্পতিকে গ্রেফতার করা হয়।
তদন্তে নেমেছে পুলিশ
অভিযুক্তদের জেরা করে জানা যায়, তাঁদের কয়েকবছর আগেই এদেশে প্রবেশ করেছিল। এখানেই কাজকর্ম করে থাকছিল তাঁরা। সম্প্রতি ধরপাকড় দেখে আতঙ্কিত হয়ে চুপিসাড়ে বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে যাঁরা এই জাল নথিপত্র বানিয়েছে তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

