Heartbreaking video: পথচারীদের কাছে দুর্ঘটনা মৃত মাকে বাঁচানোর কাতর আকুতি বাচ্চা বাঁদরের, মনখারাপের ভিডিয়ো
পথ দুর্ঘটনায় মৃত হয়েছে একটি গোল্ডেন লেঙ্গুরের। আর তার কোলের কাছে বসে আশেপাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের কাছে মাকে বাঁচানোর কাতর আকুতি করছে তার সন্তান।
গুয়াহাটি: অসমে (Assam) পথ দুর্ঘটনায় (road accident) মৃত (death) হয়েছে একটি গোল্ডেন লেঙ্গুরের (Golden langur)। আর তার কোলের কাছে বসে আশেপাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের (pedestrian) কাছে মাকে বাঁচানোর কাতর আকুতি করছে তার সন্তান (Baby Golden Langur)। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই আবেগপ্রবণ হয়ে উঠেছেন নেটিজেনরা।
মর্মান্তিক এই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ভারতীয় বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা লিখেছেন, মা মারা গেছে এটা না বুঝতে পেরেই তার কোলের কাছে বসে মাকে বাঁচানোর জন্য পথচারীদের কাছে নিজের ভাষায় মিনতি করছে বাচ্চা বাঁদরটি। আমি জানতে পেরেছে গোল্ডেন লেঙ্গুরের ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও পড়ুন: Viral video: দেখুন কীভাবে পথ কুকুরকে বাঁচাতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন ব্যক্তি
This will hunt me for a long long time💔💔
A Golden langur assassinated on the road in Assam. The baby still in its arm not knowing what has befallen him.
I am informed that all steps are being taken to save the baby. pic.twitter.com/iMOcEHquZw
— Susanta Nanda (@susantananda3) February 24, 2023
(The above story first appeared on LatestLY on Feb 24, 2023 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

