'দঙ্গল গার্ল' ববিতা ফোগাত, মহাবীর সিং ফোগাতও এবার বিজেপিতে! দাঁড়াতে পারেন হরিয়ানা নির্বাচনে

দেশের সেলেবদের বিজেপিতে যোগদানের হিড়িক অব্যাহত। কুস্তির তারকা ববিতা ফোগাত ও তাঁর কুস্তিগীর বাবা মহাবীর সিং ফোগাত যোগ দিলেন কেন্দ্রের শাসক দলে। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে কমনওয়েলথ গেমসে তিনবার সোনা জয়ী ববিতার যোগদানে হরিয়ানায় বিজেপি আরও শক্তিশালী হল।

'দঙ্গল গার্ল' ববিতা ফোগাত, মহাবীর সিং ফোগাতও এবার বিজেপিতে! দাঁড়াতে পারেন হরিয়ানা নির্বাচনে
বিজেপিতে যোগ দিলেন ববিতা ফোগাত ও মহাবীর সিং ফোগাত। (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১২ অগাস্ট: Babita Phogat And Her Father Mahavir Singh Phogat Join BJP। দেশের সেলেবদের বিজেপিতে যোগদানের হিড়িক অব্যাহত। কুস্তির তারকা ববিতা কুমারী  ফোগাত ও তাঁর কুস্তিগীর বাবা মহাবীর সিং ফোগাত যোগ দিলেন কেন্দ্রের শাসক দলে। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে কমনওয়েলথ গেমসে দু'বার সোনা বিশ্ব মিটে পদক জয়ী ববিতার যোগদানে হরিয়ানায় বিজেপি আরও শক্তিশালী হল। এমনিতেই কপিল দেবের রাজ্যে গেরুয়ায় ছেয়ে গিয়েছে। রাজ্যের দশটি লোকসভা আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জিতেছিলেন।

চলতি বছরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে ববিতাকে। ২০১৬ সালের সবচেয়ে বড় আমির খানের ‘দঙ্গল'-সিনেমায় ববিতাদের পরিবারেরই কাহিনি তুলে ধরা হয়েছিল। আমির খান যার চরিত্রে অভিনয়ে করেছিলেন সেই মহাবীর সিং ফোগাতও বিজেপিতে যোগ দিলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ববিতাদের বিজেপিতে যোগদানে অভিনন্দন জানিয়েছেন।

৯০টি আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে লড়তে দেখা যেতে পারে। জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের নয়া নীতিরও প্রশংসা করেন ববিতা।  সংবিধানের ৩৭০ ধারা রদের পর জম্মু-কাশ্মীরের মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সেই মন্তব্য নিয়ে গোটা দেশে নিন্দার ঝড় উঠলেও সকলকে তাজ্জব করে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ববিতা। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ছিল।

(The above story first appeared on LatestLY on Aug 12, 2019 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).