Ayodhya Ram Temple: রামলালা দর্শনে হাজির কয়েক লক্ষ মানুষ, মন্দিরের সামনে অসুস্থ ব্যক্তি

Ayodhya Ram Temple: রামলালা দর্শনে হাজির কয়েক লক্ষ মানুষ, মন্দিরের সামনে অসুস্থ ব্যক্তি
Man Falls Ill Outside Ram Temple (Photo Credit: Twitter/PTI)

অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরে (Ram Temple) দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি। অসুস্থ হতেই ওই ব্যক্তিকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসা হয়। তারপর স্ট্রেচারে শুইয়ে রেখেই ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যান নিরাপত্তারক্ষী এবং স্বেচ্ছাসেবকরা। ২২ জানুয়ারি উদ্বোধনের পর থেকে রাম মন্দিরে জনজোয়ার বইতে শুরু করে। ২২ জানুয়ারি সারা রাতে পর মঙ্গলবার ভোর থেকেও দর্শনার্থীদের ভিড় উপচে পড়তে শুরু করে রামলালার দর্শন পেতে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার রামলালার দর্শনে প্রায় ৩ লক্ষ মানুষ হাজির হন। মঙ্গলবার সকালে পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে মানুষ মন্দিরের সামনে ছুটে যেতে শুরু করেন। তবে সময় যত গড়াতে শুরু করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে বলে জানানো হয় পুলিশের তরফে।

আরও পড়ুন: Ayodhya Ram Temple: রামলালার দর্শন পেতে প্রায় ৩ লক্ষ মানুষ হাজির মন্দিরের সামনে

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).