Arun Jaitley Health Update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন অরুণ জেটলি, জানাল উপরাষ্ট্রপতির সচিবালয়

দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শরীরের অবস্থা নিয়ে ভাল খবর দিল উপরাষ্ট্রপতির দফতর। AIIMS-র চিকিৎসায় সাড়া দিচ্ছেন অরুণ জেটলি। এমন কথাই দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সচিবালয় থেকে জানানো হয়েছে।

Arun Jaitley Health Update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন অরুণ জেটলি, জানাল উপরাষ্ট্রপতির সচিবালয়
অরুণ জেটলি। (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ১০ অগাস্ট: দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শরীরের অবস্থা নিয়ে ভাল খবর দিল উপরাষ্ট্রপতির দফতর। AIIMS-র চিকিৎসায় সাড়া দিচ্ছেন অরুণ জেটলি। এমন কথাই দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সচিবালয় থেকে জানানো হয়েছে। আজ, সকালে অসুস্থ অরুণ জেটলিকে দেখতে এইমস (AIIMS)-এ গিয়েছিলেন ভেঙ্কাইয়া নাইডু।

৬৬ বছরের অরুণ জেটলি এখন আইসিইউ-তে ভর্তি। উপরাষ্ট্রপতির সচিবালয় সূত্রে খবর, ডাক্তাররা জানিয়েছেন অরুণ জেটলি এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এরআগে গতকাল রাতে জানা যায় অরুণ জেটলির অবস্থা স্থিতিশীল।  আরও পড়ুন- কেরলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিল, মৃত ৪২

গতকাল, শুক্রবার সকাল ১১টায় এইমসে ভর্তি করা হয় জেটলিকে। তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে রাখা হয়েছে। অসুস্থ অরুণ জেটলিকে দেখতে গতকালই AIIMS-এ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ বিশিষ্টরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, লোকসভার স্পিকার ওম বিড়লা-ও অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গিয়েছেন। কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে চিকিত্সাধীন প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর চিকিতসার দায়িত্বে রয়েছে ডাক্তারদের বিশেষ একটি দল।

। শরীরটা বেশ কয়েক দিন ধরেই সঙ্গ দিচ্ছে না তাঁর। খারাপ শরীরের জন্যই তিনি লোকসভা নির্বাচন ২০১৯ এ প্রতিদ্বন্দ্বিতা করেননি। মোদি টু মন্ত্রিসভাতে-ও অনেক অনুরোধের পরেও থাকতে চাননি। দু’মাস আগেও কোনো এক অজ্ঞাত ব্যাধির কারণে এইমসে ভর্তি হন জেটলি। সেসময় কিছু পরীক্ষা এবং চিকিৎসার পর ২৩ মে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে।

(The above story first appeared on LatestLY on Aug 10, 2019 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).