India-Pakistan Conflict: পাকিস্তানের তরফ থেকে যে কোনও হামলার কড়া জবাব দেবে ভারত, হুঁশিয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

বেলা গড়াতেই পাকিস্তানের তরফ থেকে আবারও হামলা করা হল ভারতের মাটিতে। যদিও আকাশপথে হওয়া সবকটি হামলাই প্রতিহত করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম।

India-Pakistan Conflict: পাকিস্তানের তরফ থেকে যে কোনও হামলার কড়া জবাব দেবে ভারত, হুঁশিয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
S Jaishankar (Photo Credit: Instagram)

বেলা গড়াতেই পাকিস্তানের তরফ থেকে আবারও হামলা করা হল ভারতের (India) মাটিতে। যদিও আকাশপথে হওয়া সবকটি হামলাই প্রতিহত করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। একদিকে রাজস্থান, অপরদিকে জম্মু-কাশ্মীর, দুই জায়গায় দফায় দফায় হামলা করে পাকিস্তান। এদিকে এই হামলার পরই মার্কিন বিদেশসচিবের সঙ্গে ফোনে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সূত্রের খবর, এই আলোচনায় জয়শঙ্কর স্পষ্ট বার্তা দেয় যে ভারতের ওপর যে কোন ও হামলার কড়া জবাব দেবে ভারত।

বিদেশমন্ত্রী কড়া বার্তা পাকিস্তানকে

এদিন ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গেও নয়াদিল্লিতে বৈঠক হয় ভারতীয় বিদেশমন্ত্রীর। সেখানেও ঠিক একই বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে এই হামলার পরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তিন বাহিনীর প্রধানের জরুরি বৈঠক হয়েছে। যদিও সেই বৈঠক নিয়ে এখনও কেন্দ্রের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

ভারতে হামলা চালানোর চেষ্টা করল পাকিস্তান

বৃহস্পতিবার এই হামলায় ব্যর্থ হওয়ার পর স্থলপথেও হামলার চেষ্টা করে পাকিস্তান। যদিও সেই হামলারও জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনা। সবমিলিয়ে দেশের সীমান্তবর্তী এলাকায় এখন চরম উত্তেজনা শুরু হয়েছে।

(The above story first appeared on LatestLY on May 08, 2025 10:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).