Andhra Pradesh: বিশাখাপত্তনমে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল, প্রেমিকের সঙ্গে গ্রেফতার প্রেমিকা

Andhra Pradesh: বিশাখাপত্তনমে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল, প্রেমিকের সঙ্গে গ্রেফতার প্রেমিকা
Vishakapatnam Couple Arrest, Photo Credit: File Image

বিশাখাপত্তনম, ৩০ডিসেম্বরঃ সম্প্রতি অন্ধপ্রদেশের(Andhra Pradesh) বিশাখাপত্তনমের(Visakhapatnam) স্টিল প্ল্যান্ট রোডের(Steel plant Road) উপর এক প্রেমিক প্রেমিকার বাইকে চালানোর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। আর তার পরেই ওই দুজন যুগলকে  গ্রেফতার করে পুলিশ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্রেমিকা বাইকের ট্যাঙ্কের উপর উল্ট হয়ে বসে আছেন। আর প্রেমিক বাইক চালাচ্ছেন। দুজনে কোনো হেলমেট পরেনি। আর ট্রাফিক আইন অমান্য করে চলেছে। তাদের সঙ্গে যাওয়া আপর এক গাড়ির যাত্রী এই বিষয়টির ভিডিও করেন। তার পরেই ভিডিওটি ভাইরাল হয় নেটজগতে। সূত্রের খবর ,ওই প্রেমিকা ১৯ বছরের কে শৈলজা। ওই প্রেমিক ২২ বছরের যুবক অজয় কুমার। ভিডিওটি বিশাখাপত্তনমের পুলিশের নজরে আসতেই গ্রেফতার করা হয় তাদের।

পুলিশ কমিশনার(Police Commissioner) সি এইচ শ্রীকান্ত( Ch. Srikanth) জানিয়েছেন যে, হেলমেট না পরে ট্রাফিক আইন অমান্য করারা জন্য ওই যুগোলের নামে ভারতের দন্ডবিধির অনুসারে ৩৩৬,২৭৯,১৩২,১২৯ ধারায় মামলা দায়ে করে গ্রেফতার করা হয়। তাদের বাইকটি পুলিশ নিজ হেফাজতে নিয়ে নেন।

 

(The above story first appeared on LatestLY on Dec 30, 2022 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).