Anantnag Encounter: অনন্তনাগে অব্যাহত গুলির লড়াই, উদ্ধার জঙ্গির পোড়া দেহ, বলছে সূত্র

জঙ্গি কোথায় লুকিয়ে, সে বিষয়ে ড্রোনের সাহায্যে শুরু হয়েছে তল্লাশি। ফলে সোমবার সকাল থেকে অন্য জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ড্রোন। তবে তল্লাশি অভিযান ৬ দিনে পড়লেও, সোমাবরা এখনও পর্যন্ত কোকেরনাগ থেকে কোনও গোলাগুলির শব্দ মেলেনি বলে খবর।

Anantnag Encounter: অনন্তনাগে অব্যাহত গুলির লড়াই, উদ্ধার জঙ্গির পোড়া দেহ, বলছে সূত্র
Jammu And kashmir (Photo Crediit: ANI/Twitter)

শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর: অনন্তনাগ এনকাউন্টার ৬ দিনে পড়ল। অনন্তনাগের কোকেরনাগে সেনা, জঙ্গি গুলির লড়াই যখন অব্যাহত, সেই সময় এলাকা এখনও থমথমে। সূত্রের খবর, কোকেরনাগ থেকে পাকিস্তানি জঙ্গির পোড়া দেহ উদ্ধার হয়েছে। কোকেরনাগ থেকে যে পোড়া দেহ উদ্ধার হয়েছে, জঙ্গিদের বলেই অনুমান করা হয় সেনা বাহিনীর তরফে। তবে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছে সেনা বাহিনী। তবে জঙ্গি কোথায় লুকিয়ে, সে বিষয়ে ড্রোনের সাহায্যে শুরু হয়েছে তল্লাশি। ফলে সোমবার সকাল থেকে অন্য জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ড্রোন। তবে তল্লাশি অভিযান ৬ দিনে পড়লেও, সোমাবরা এখনও পর্যন্ত কোকেরনাগ থেকে কোনও গোলাগুলির শব্দ মেলেনি বলে খবর।

অনন্তনাগ এনকাউন্টারের জেরে পরপর ৪ জনের মৃত্যু খবর মেলে। পাকিস্তানি লস্কর জঙ্গিরা কোথায় লুকিয়ে, সে বিষয়ে ভারতীয় সেনা গোটা এলাকা ঘিরে ধরে তন্ন তন্ন করে খোঁজ শুরু করেছে।

(The above story first appeared on LatestLY on Sep 18, 2023 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).