Anant-Radhika Wedding: বিয়ের পর জামনগরে অনন্ত-রাধিকাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়লেন মানুষ, দেখুন
গত ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। বিয়ের পর এবার জামনগরে (Jamnagar) গেলেন আম্বানি-পুত্র এবং তাঁর নববিবাহিত স্ত্রীকে সাদরে গ্রহণ করেন জামনগরের মানুষ। বিয়ের পর অনন্ত এবং রাধিকা জামনগরে পা দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সেখানকার মানুষ। গত ১২ জুলাই আন্তর্জাতিক তারকাদের হাজিরায় মুম্বইতে সাতপাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। অনন্ত-রাধিকার বিয়েতে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বলিউড তারকারাও হাজির হন। শাহরুখ থেকে সলমন, রণবীর কাপুর, রণবীর সিং, ঐশ্বর্য রাই, দীপিকা পাড়ুকোনরা হাজির হন অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে। প্রসঙ্গত জামনগর থেকেই শুরু হয় অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠান।
আরও পড়ুন: Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার সন্তান কবে আসবে, তর সইছে না সলমনের, দেখুন
দেখুন ভিডিয়ো...
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

