Pahalgam Terrorist Attack: পহেলগামে জঙ্গি হামলার জের, তড়িঘড়ি সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন শাহরা, উপস্থিত থাকতে পারেন শাহ

পহেলগামে জঙ্গি হামলার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আর সেই কারণেই বুধবার রাতে তড়িঘড়ি প্রধানমন্ত্রী নিজের বাসভবনে বৈঠক ডাকেন।

Pahalgam Terrorist Attack: পহেলগামে জঙ্গি হামলার জের, তড়িঘড়ি সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন শাহরা, উপস্থিত থাকতে পারেন শাহ
Narendra Modi, Amit Shah. (Photo Credits: X)

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আর সেই কারণেই বুধবার রাতে তড়িঘড়ি প্রধানমন্ত্রী নিজের বাসভবনে বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংরা। আর তারপরেই কেন্দ্রের তরফ থেকে সমস্ত দলকে আগামীকাল বৈঠকের জন্য ডাক দিল কেন্দ্র সরকার। দেশের নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীরা। সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্রের তরফ থেকে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই কারণেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে জরুরি বৈঠকের জন্য যোগ দিতে বলা হয়েছে।

পাকিস্তানকে কড়া জবাব দিতে চলেছে ভারত

এদিকে পহেলগামে এই হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে চলেছে ভারত। কারণ এই হামলার পাক জঙ্গি সংগঠনের তরফ থেকেই করা হয়েছে। যার ফলে এর যোগ্য জবাব দিতে চলেছে মোদী সরকার। আগামী ১ মে মধ্যে পাকিস্তানের সমস্ত নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আটারি সীমান্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিন্ধু জলচুক্তি বাতিল করার ঘোষণা করেছে ভারত। সবমিলিয়ে আপাতত বেশ বেকায়দায় পড়েছে পাকিস্তান।

পহেলগামে জঙ্গি হামলা

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বড়সড় হামলা চালায় একদল জঙ্গি। মৃত্যু হয় কমপক্ষে ২৭ জনে। জানা যাচ্ছে, নাম, পরিচয় জেনে তাঁদের ওপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনা সামনে আসার পরই সৌদি আরব সফর ছেড়ে ভারতে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 10:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).