Amritpal Singh: হোশিয়ারপুর থেকে চম্পট, ফের পাঞ্জাব পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং
অমৃতপাল সিং এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী পাপলপ্রীত সিং কীভাবে পালিয়ে গেলেন, সে বিষয়ে পুলিশ ফের তল্লাশি শুরু করেছে এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছ ২ জনকে।
দিল্লি, ২৯ মার্চ: ফের পাঞ্জাব (Punjab) পুলিশের হাত থেকে ফসকে গেলেন অমৃতপাল সিং (Amritpal Singh)। পাঞ্জাব পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালিয়ে যান খালিস্তানি নেতা অমৃতপাল সিং এবং তাঁর সঙ্গী পাপলপ্রীত সিং। মঙ্গলবার বিকেল থেকে পাঞ্জাবের হোশিয়ারপুরে জোর তল্লাশি শুরু করে পুলিশ। তা সত্ত্বেও অমৃতপাল সিং এবং তাঁর ঘনিষ্ঠ পাপলপ্রীত সিংয়ের কোনও খোঁজ মেলেনি। অমৃতপাল সিং এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী পাপলপ্রীত সিং কীভাবে পালিয়ে গেলেন, সে বিষয়ে পুলিশ ফের তল্লাশি শুরু করেছে এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছ ২ জনকে। অমৃতপাল সিং একটি ইনোভা গাড়িতে করে চম্পট দেন বলে খবর। ফলে পুলিশ খোঁজ পেতেই সেই ইনোভা গাড়ির খোঁজ শুরু করে হোশিয়ারপুরে। তা সত্ত্বেও অমৃতপাল সিং এবং পাপলপ্রীত সিংয়ের কোনও খোঁজ মেলেনি।
পুলিশের অনুমান, অমৃতপাল সিং এবং পাপলপ্রীত সিং হোশিয়ারপুরের গুরুদ্বারের কাছে ইনোভা গাড়ি রেখে চম্পট দেন।
(The above story first appeared on LatestLY on Mar 29, 2023 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

