India Will Become Vishwa Guru: আগামী ২৫ বছর দেশবাসী একযোগে কাজ করলেই ভারত বিশ্বগুরু হয়ে উঠবে, বললেন অমিত শাহ
দেশবাসী যদি আগামী ২৫ বছরে দেশের উন্নয়নের সংকল্পগুলি পূরণ করে তবে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে। মঙ্গলবার একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shash)।
নতুন দিল্লি, ৩ অগাস্ট: দেশবাসী যদি আগামী ২৫ বছরে দেশের উন্নয়নের সংকল্পগুলি পূরণ করে তবে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে। মঙ্গলবার একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shash)।
রাজধানীতে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় অমিত সাহ বলেন "২০৪৭ সালে ভারতকেেম হবে? প্রতিটি ক্ষেত্রে কেমন হবে? শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের ক্ষেত্রে কেমন হবে? এই বছরটি ভারতকে প্রতিটি ক্ষেত্রে উন্নত করার বছর। আমরা যদি এই মূল সেক্টরগুলিতে কাজ করি এবং আগামী ২৫ বছরে এর লক্ষ্যগুলি পূরণ করি, তবে ২৫ বছর পরে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে।" আরও পড়ুন-Monkeypox Spread: মাঙ্কিপক্স থেকে সতর্ক থাকতে কী করবেন, কী করবেন না; তালিকা দিল স্বাস্থ্যমন্ত্রক
আগামী ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত 'হর ঘর তেরঙ্গা' আন্দোলন সফল করতে সবাই বাড়িতে পতাকা উত্তোলন করুন, এই আর্জিও জানিয়েছন অমিত শাহ। এই 'হর ঘর তেরঙ্গা' আন্দোলন জাতির সমৃদ্ধির জন্য ভারতের জনগণের সংকল্প সম্পর্কে বিশ্বকে একটি বার্তা দেবে।
তিনি বলেন, "আজাদিকা অমৃত মহোৎসবের অধীনে ঘরে ঘরে পতাকা উত্তোলন হোক। ৯০ বছরের স্বাধীনতা সংগ্রামের কাহিনী বাড়ির ছোটদের জানান। তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন। হর ঘর তেরঙ্গা বিশ্বের কাচে একটা বার্তা হয়ে উঠুক। প্রত্যেক ভারতীয় আগামী ২৫ বছর কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করবে। সংবিধানের খসরা যাঁরা তৈরি করেছেন, তাঁদের সম্মান জানিয়ে আজ ভারতবাসী সংবিধানের প্রত্যাশা, উন্নয়ন, সাফল্য, নিরাপত্তা, ভারতীয় সংস্কৃতি উন্নয়নে একযোগে কাজ করবে।"
(The above story first appeared on LatestLY on Aug 03, 2022 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

