Ganesh Chaturthi 2024: আম্বানিদের গণেশ চতুর্থীর পুজোয় চাঁদের হাট, আন্টালিয়ায় গণপতি আরাধনার ঝলক দেখুন

জুলাইতেই গাঁটছড়া বেঁধেছেন অনন্ত-রাধিকা। বিয়ের পর নবদম্পতির এটাই প্রথম গণেশ চতুর্থী। তাই স্বাভাবিকভাবেই আন্টালিয়া যেন এইবার আরও বেশি চমকাচ্ছিল।

Ganesh Chaturthi 2024: আম্বানিদের গণেশ চতুর্থীর পুজোয় চাঁদের হাট, আন্টালিয়ায় গণপতি আরাধনার ঝলক দেখুন
Ambani family celebrated Ganesh Chaturthi 2024 at Antilia (Photo Credits: Instagram)

মুম্বই, ৮ সেপ্টেম্বরঃ প্রতি বছর গণেশ চতুর্থী উপলক্ষ্যে ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) তার বাসভবন 'আন্টালিয়া'য় (Antilia) ধুমধাম করে বাপ্পার পুজোর আয়োজন করেন। শনিবার গণপতির আরাধনায় মেতে ওঠে গোটা আম্বানি পরিবার। আন্টালিয়ার গণেশ চতুর্থীতে আমন্ত্রণ জানানো হয় নামীদামী ব্যক্তিত্ব সহ বলিউড তারকাদেরও। তবে চলতি বছরে আন্টালিয়ার গণপতি বাপ্পার আধারনা ছিল অন্যবারের চেয়ে একটু বিশেষ। আম্বানিদের পরিবারে এসেছে নতুন সদস্য। আর সেই নতুন সদস্য হলেন, মুকেশ এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। জুলাইতেই গাঁটছড়া বেঁধেছেন অনন্ত-রাধিকা। বিয়ের পর নবদম্পতির এটাই প্রথম গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024)। তাই স্বাভাবিকভাবেই আন্টালিয়া যেন এইবার আরও বেশি চমকাচ্ছিল।

আম্বানিদের গণেশ চতুর্থীর পুজোয় বসেছিল চাঁদের হাট। বলি তারকাদের সমারোহে গমগম করছিল আন্টালিয়া (Antilia)। সলমন, সইফ-করিনা, সিড-কিয়ারা, কাজল, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, অনন্যা পান্ডে, তামান্না ভাটিয়া, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, রীতেশ-জেনেলিয়া, ভূমি পেডনেকার সহ আরও অনেক তারকাই এদিন গণপতির পুজোয় সামিল হতে পৌঁছে গিয়েছিলেন আন্টালিয়া।

দেখুন আন্টিলিয়ার গণপতির পুজোর ঝলক... 

বাপ্পার আরতি... 

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অনন্ত আম্বানির সঙ্গে সলমন খান... 

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

আম্বানিদের পুজোয় শ্রদ্ধা কাপুর...

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ভাই ইব্রাহিমকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সারা আলি খান... 

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

জমকালো সাজে ধরা দিয়েছেন অনন্যা পান্ডে... 

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অনবদ্য লুকে পাওয়ার কপল সইফ-করিনা... 

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).