Kolkata-Hyderabad Flight: যান্ত্রিক ত্রুটির কারণে ফেরত পাঠানো হয় কলকাতা-হায়দেরাবাদের এয়ার এশিয়ার বিমান, ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
বুধবার কলকাতা-হায়দেরাবাদের এয়ার এশিয়ার একটি বিমানে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে অবতরণের পর জরুরি ভিত্তিতে তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেই বিমানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ তিনি হায়দেরাবাদদের উদ্দেশে রওনা দেবেন।
বুধবার কলকাতা-হায়দেরাবাদের এয়ার এশিয়ার (Air Asia) একটি বিমানে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে অবতরণের পর জরুরি ভিত্তিতে তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেই বিমানে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ তিনি হায়দেরাবাদদের উদ্দেশে রওনা দেবেন।
মঙ্গলবার ত্রিপুরা সফরে গেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। বুধবার সকালে ত্রিপুরাশ্বরী মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্ল্ব দেবের সঙ্গে পুজো দেন। যে বিমানে তিনি ছিলেন তা আগরতলা থেকে কলকাতা হয়ে যাওয়ার বিমান। সন্ধে ৭ টা ১৪ মিনিটে বিমানটি কলকাতা ছেড়ে হায়দেরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল।
(The above story first appeared on LatestLY on Dec 24, 2020 08:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

