Air India: আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে! এবার মহিলা যাত্রীর খাবারে মিলল এক টুকরো পাথর (দেখুন সেই ছবি)

এক মহিলা যাত্রীর খাবারে পাওয়া গেল এক টুকরো পাথর। যাত্রীর নাম সর্বপ্রিয়া সংগন। তিনি দুটি ছবি দিয়ে জানিয়েছেন খাবারের মধ্যে ছোট পাথরের টুকরো ছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫তে এই খাবার দেওয়া হয়েছিল।

Air India: আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে! এবার মহিলা যাত্রীর খাবারে মিলল এক টুকরো পাথর (দেখুন সেই ছবি)
Stone On Air India Food Meal Photo Credit: Twitter@DrSarvapriya

ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। প্রস্রাবকাণ্ডের পরে বিমানে দেওয়া খাবারে পাথর থাকার অভিযোগ।এবার এক মহিলা যাত্রীর খাবারে পাওয়া গেল এক টুকরো পাথর। যাত্রীর  নাম সর্বপ্রিয়া সংগন। তিনি দুটি ছবি দিয়ে জানিয়েছেন খাবারের মধ্যে ছোট পাথরের টুকরো ছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫তে এই খাবার দেওয়া হয়েছিল বলে জানা গেছেAir ।  সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখে নিন সেই ছবি-

তবে এই টুইটের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, ম্যাডাম আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের ক্যাটারিং টিমের সঙ্গে কথা বলছি। আমাদের একটু সময় দিন। এটা আমাদের নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।

(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).