Ahmedabad: 'বয়ফ্রেন্ড বা স্বামীর সামনে মহিলাদের ধর্ষণ করত এই ব্যক্তি'
দলবেধে চুরি, ডাকাতি করা এদের কাজ। তবে সেই কাজে সাফল্য না আসলে বা মূল্যবান জিনিপত্র না পেলে এরা আরও ভয়ঙ্কর কাজ করত। টার্গেট মহিলারা। বয়ফ্রেন্ড, স্বামী বা পরিবারের অন্য সদস্যদের সামনে গণধর্ষণ (gang rape) করত এরা। সেই রকমের একটি গ্যাং-র সন্ধানে বেশ কিছুদিন ধরেই খোঁজ চালাচ্ছিল গুজরাতের (Gujrat) আহমেদাবাদ (Ahmedabad) পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (crime branch)। অবশেশে সেই গ্যাং-র এক সদস্য ধরা পড়েছে পুলিশের হাতে। ধৃতের নাম আকবর ওরফে লুলো সিন্ধি। তার বাড়ি ভিরামগামের ভাসাভা গ্রামে। আকবরের বিরুদ্ধে অন্তত ২টি গণধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
আহমেদাবাদ, ১৫ নভেম্বর: দলবেধে চুরি, ডাকাতি করা এদের কাজ। তবে সেই কাজে সাফল্য না আসলে বা মূল্যবান জিনিপত্র না পেলে এরা আরও ভয়ঙ্কর কাজ করত। টার্গেট মহিলারা। বয়ফ্রেন্ড, স্বামী বা পরিবারের অন্য সদস্যদের সামনে গণধর্ষণ (gang rape) করত এরা। সেই রকমের একটি গ্যাং-র সন্ধানে বেশ কিছুদিন ধরেই খোঁজ চালাচ্ছিল গুজরাতের (Gujrat) আহমেদাবাদ (Ahmedabad) পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (crime branch)। অবশেশে সেই গ্যাং-র এক সদস্য ধরা পড়েছে পুলিশের হাতে। ধৃতের নাম আকবর ওরফে লুলো সিন্ধি। তার বাড়ি ভিরামগামের ভাসাভা গ্রামে। আকবরের বিরুদ্ধে অন্তত ২টি গণধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় ডেপুটি পুলিশ সুপার (DSP) রাজদীপসিনহা ঝালা জানান, এই গ্যাং-র বাকি তিন সদস্যও এখনও ফেরার। তিনি বলেন, "এখনও পর্যন্ত আমরা ২টি গণধর্ষের ঘটনায় আকবরের যুক্ত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছি। একটি ঘটনায় এক যুবতিকে তাঁর বয়ফ্রেন্ডের সামনে গণধর্ষণ করা হয়। অন্য আরেকটিতে এক মহিলাকে তাঁর স্বামীর সামনে গণধর্ষণ করা হয়।" আরও পড়ুন: Dalit Man Forced To Drink Urine: পঞ্জাবে দলিত ব্যক্তিকে থামে বেঁধে মারধর, জোর করে খাওয়ানো হল প্রস্রাব
পুলিশের বক্তব্য, এই গ্যাংটি লট, ডাকাতি, খুনের অনেক ঘটনায় যুক্ত। এক পুলিশ আধিকারিক বলেন, এই গ্যাং-র সদস্যরা কোথাও কোনও মূল্যবান জিনিসপত্র না পেলে মহিলাদের ধর্ষণ করত। এই গ্যাংটি চুরি, ছিনতাই, আগ্নেয়াস্ত্র রাখাসহ ১৮টি মামলায় যুক্ত। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা জানিয়েছেন, সানন্দ, সরখেজ, বাভলা, কালোল, লাংদজ, বাগোদারা, মেহসানা, লাখতার, বোতাড, ভিরামগাম, কাডি এলাকায় বহু অপরাধের সঙ্গে যুক্ত।
(The above story first appeared on LatestLY on Nov 15, 2019 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

