Salman Khan: সলমন থেকে মুনাওয়ার, লরেন্স বিষ্ণোইয়ের 'হিট লিস্টে' কারা? দেখুন

লমন খান এবং দাউদ ইব্রাহিম গ্যাংকে যাঁরা সাহায্য করবেন, তাঁরা কোনওভাবে পার পাবেন না বলে বিষ্ণোই গ্যাংয়ের তরফে সুর চড়ানো হয়।

Salman Khan: সলমন থেকে মুনাওয়ার, লরেন্স বিষ্ণোইয়ের 'হিট লিস্টে' কারা? দেখুন
Salman Khan, Lawrence Bishnoi (Photo Credit: File Photo)

মুম্বই, ১৫ অক্টোবর: এনসিপি নেতা বাবা সিদ্দিকির (Baba Siddiqui) হত্যাকাণ্ডের পর সলমন খানের (Salman Khan) নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে সলমন খানকে। সলমন খানের পাশাপাশি মুনাওয়ার ফারুকিও লরেন্স বিষ্ণোইয়ের হিট লিস্টে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বিগ বস জয়ীর নিরাপত্তা মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে বাড়ানো হয়েছে বলে খবর। সলমন খান, মুনাওয়ার ফারুকির সঙ্গে বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি, সগনপ্রীত সিং, কৌশল চৌধুরী এবং অমিত দাগার রয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) হিট লিস্টে।

আরও পড়ুন: Lawrence Bishnoi: বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগ, ফের ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ কানাডার

বাবা সিদ্দিকির হত্যার পর পুলিশ গুরমিল সিং এবং ধর্মরাজ কাশ্যাপ নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গুরমিল এবং ঘর্মরাজ কাশ্যপ পুলিশকে জানিয়েছে, বাবা সিদ্দিকির ছেলে জিশানও রয়েছেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তালিকায়। সলমন খান এবং দাউদ ইব্রাহিম গ্যাংকে যাঁরা সাহায্য করবেন, তাঁরা কোনওভাবে পার পাবেন না বলে বিষ্ণোই গ্যাংয়ের তরফে সুর চড়ানো হয়।

বর্তমানে মুনাওয়ার ফরুকিও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তালিকায় রয়েছেন বলে মুম্বই পুলিশের তরফে জানানো হয়।

প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ম্যানজার সগনপ্রীত সিংও বিষ্ণোই গ্যাংয়ের তালিকায় রয়েছেন বলে খবর।

বিষ্ণোই গ্যাংয়ের প্রতিপক্ষ বামবিহা গ্যাংয়ের সদস্য কৌশল চৌধুরীও লরেন্সদের তালিকায় রয়েছে বলে খবর।

কৌশল চৌধুরীর সঙ্গী অমিত দাগারও বিষ্ণোই গ্যাংয়ের তালিকায় রয়েছেন বলে খবর।

(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).