LeT Overground Worker Jumped Into River Video: পহেলগামের জঙ্গিদের সাহায্য, খাবার পৌঁছতে দিয়ে সেনার তাড়া খেয়ে নদীতে ঝাঁপ লস্করের স্থানীয় জঙ্গির, ভেসে গেল খরস্রোতার টানে দেখুন ভাইরাল ভিডিয়ো

মাগরে ব্রিফলি এলাকায় অর্থাৎ তাংমার্গের জঙ্গল এবং পাহাড় শুরুর আগে যে অঞ্চল রয়েছে, সেখান থেকেই নদীতে ঝাঁপ দিতে দেখা যায় ওই যুবককে। যে ফুটেজ প্রকাশ্যে আলসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

LeT Overground Worker Jumped Into River Video: পহেলগামের জঙ্গিদের সাহায্য, খাবার পৌঁছতে দিয়ে সেনার তাড়া খেয়ে নদীতে ঝাঁপ লস্করের স্থানীয় জঙ্গির, ভেসে গেল খরস্রোতার টানে দেখুন ভাইরাল ভিডিয়ো
Man Who Helped Terrorist Dies (Photo Credit: X/Screengrab)

শ্রীনগর, ৫ মে: দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) লুকিয়ে রয়েছে জঙ্গিরা (Terrorist)। পহেলগাম হামলার জঙ্গিরাও (Pahalgam Terrorist Attack) দক্ষিণ কাশ্মীরে ঘাপটি দিয়ে রয়েছে। এমন খবর আগে থেকেই রয়েছে সেনা বাহিনীর কাছে। ফলে দক্ষিণ কাশ্মীরে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিরা কোথায় লুকিয়ে, সে বিষয়ে সেনা বাহিনী এবং স্থানীয় পুলিশের তরফে জোরদার তল্লাশি শুরু হয়েছে। পহলেগামের মাস্টারমাইন্ড হাসিম মুসাকে ধরতে যেমন তার মাথার দাম ধার্য করা হয়েছে, তেমনি লস্করের আর কোন কোন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে, সে বিষয়েও শুরু হয়েছে খোঁজ। এসবের মাঝে প্রকাশ্যে এল এক ভয়াবহ খবর।

কুলগামে (Kulgam) নিরাপত্তা বাহিনীকে দেখেই নদীতে ঝাঁপ দেয় এক যুবক। কারণ খুঁজতে গিয়ে নিরাপত্তা বাহিনী জানতে পারে, কুলগামে লস্করের যে জঙ্গিরা (Let Terrorist) লুকিয়ে রয়েছে, তাদের খাবার সরবারহ করত ওই যুবক। সেনা বাহিনীর খোঁজ শুরু হয়েছে দেখে তড়িঘড়ি ওই যুবককে দেখা যায় নদীর জলে ঝাঁপ দিতে। পাহাড়, জঙ্গল ডিঙিয়ে ওই যুবককে দেখা যায় নদীর জলে ঝাঁপ দিতে। এরপর খরস্রোতা নদীর টানের ভেসে গিয়ে মৃত্যু হয় সংশ্লিষ্ট যুবকের।  ড্রোন ফুটেজে ওই দৃশ্য ধরা পড়ে।

আরও পড়ুন: Kulgam Death: জঙ্গি ঘাঁটিতে খাবার পৌঁছে দেওয়া ছিল কাজ, পুলিশের হাতে ধরা পড়তে নদীতে ঝাঁপ কাশ্মীরি যুবকের

দেখুন সেই ছবি যেখানে নদীর জেল ঝাঁপ দেয় ওই যুবক...

 

মাগরে ব্রিফলি এলাকায় অর্থাৎ তাংমার্গের জঙ্গল এবং পাহাড় শুরুর আগে যে অঞ্চল রয়েছে, সেখান থেকেই নদীতে ঝাঁপ দিতে দেখা যায় ওই যুবককে। যে ফুটেজ প্রকাশ্যে আলসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। অর্থাৎ তাংমার্গের জঙ্গল, পাহাড় যেখানে শুরু হয়েছে, জঙ্গিরা সেখানেই লুকিয়ে রয়েছে বলে মনে করছে সেনা বাহিনী।

পহেলগামে জঙ্গি হামলা

২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। ৩-৪ জনের জঙ্গিদের একটি দল বৈসরণ ভ্যালিতে হামলা চালায়। যেখানে ২৬ জনকে নির্বিচারে হত্যা করা হয়। ২৬  পর্যটকের হত্যালীলা চালিয়ে সেখান থেকে চম্পট দেয় জঙ্গিরা। সেই থেকে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী। পাশাপাশি পাক জঙ্গিরা যাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যেতে না পারে, তার জন্যও জোরদার চেষ্টা শুরু করেছে সেনা বাহিনী।

(The above story first appeared on LatestLY on May 05, 2025 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).