Pakistani Nationals Returning After Pahalgam Attack: পহেলগামের পর জায়গা নেই ভারতে, শ্বশুরবাড়ি, চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরতে হচ্ছে বহু মানুষকে, দেখুন

লং টার্ম ভিসা নিয়ে ভারতে আসেন তিনি। পরপর ৩বার তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন। তবে তাঁর আবেদনের কোনও সাড়া দেওয়া হয়নি বলে জানান ওই তরুণী। তাঁর কথায়, জঙ্গিরা হামলা চালিয়েছে যাতে নীরিহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

Pakistani Nationals Returning After Pahalgam Attack: পহেলগামের পর জায়গা নেই ভারতে, শ্বশুরবাড়ি, চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরতে হচ্ছে বহু মানুষকে, দেখুন
Pakistani Nationals (Photo Credit: ANI/X)

দিল্লি, ৩০ এপ্রিল: ভারত (India) থেকে পাকিস্তানিদের (Pakistan) ফেরৎ পাঠানো হচ্ছে। পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার পর পাকিস্তানি নাগরিকরা যাতে কোনওভাবে আর ভারতে থাকতে না পারে, তার জন্য স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। পাক ভিসাধারীরা কোনওভাবে আর ভারতের সীমানায় থাকতে পারবেন না বলে জানানো হলে, সে দেশের বহু মানুষকে তড়িঘড়ি সীমান্ত পেরোতে হচ্ছে। এমনই এক পাকিস্তানি বংশোদ্ভুদ তরুণীকে বারামুলায় (Baramulla) শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরতে হচ্ছে। ওয়াঘা-আত্তারি সীমান্ত ধরে ওই তরুণী মুজফফরাবাদে ফিরছেন। মুজফফরাবাদ থেকে বিয়ে করে বারামুলায় আসেন ওই তরুণী।

লং টার্ম ভিসা নিয়ে ভারতে আসেন তিনি। পরপর ৩বার তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন। তবে তাঁর আবেদনের কোনও সাড়া দেওয়া হয়নি বলে জানান ওই তরুণী। তাঁর কথায়, জঙ্গিরা হামলা চালিয়েছে যাতে নীরিহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তার জেরে তাঁদের মত মানুষকে কেন ভুগতে হবে বলে প্রশ্ন করেন তিনি। জঙ্গিদের শাস্তি দেওয়া হোক। সাধারণ মানুষকে কেন ভুগতে হচ্ছে বলে প্রশ্ন তোলেন ওই তরুণী।

আরও পড়ুন: Pahalgam Terrorist Attack: দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে '২০ লক্ষের' মুসা, পাক জঙ্গিকে জীবিত পাকড়াও করতে এগোচ্ছে বাহিনী

শুনুন কী বলছেন পাক তরুণী...

 

পাকিস্তানি বংশোদ্ভুদ ওসামা নামে এক তরুণকেও নিজের দেশে ফিরতে হচ্ছে। ওই যুবক বলেন, ভারতে রয়েছেন তিনি ১৭ বছর ধরে। এখানেই তিনি দশম এবং দ্বাদশ পাশ করেছেন। এখানেই ইন্টারভিউ দিয়েছেন এবং চাকরি পেয়েছেন। তাঁর রেশন কার্ডও রয়েছে। তবে আর আর ওসামাকে ভারতে থাকতে দেওয়া হবে না বলে জানানো হয়। ফলে ভেঙে পড়েছেন ওসামা। তিনি বলেন, পহেলগামে যা হয়েছে, তা অত্যন্ত খারাপ। আমার সবকিছু ভারতে। তাই পাকিস্তানে ফেরৎ গিয়ে এখন আর কী করব বলে প্রশ্ন করেন ওসামা।

শুনুন পাক তরুণের বক্তব্য...

 

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).