Madhya Pradesh: একী কাণ্ড! আচমকাই যুদ্ধ বিমান থেকে ভারী বস্তু পড়ে তছনছ বাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা

দেশজুড়ে এখন যুদ্ধের আবহ চলছে। এই অবস্থায় যখন তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে ভারতের। জলপথ হোক বা স্থলপথ, সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই শক্তিপ্রদর্শন করা শুরু করে দিয়েছে ভারত।

Madhya Pradesh: একী কাণ্ড! আচমকাই যুদ্ধ বিমান থেকে ভারী বস্তু পড়ে তছনছ বাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা

দেশজুড়ে এখন যুদ্ধের আবহ চলছে। এই অবস্থায় যখন তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে ভারতের। জলপথ হোক বা স্থলপথ, সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই শক্তিপ্রদর্শন করা শুরু করে দিয়েছে ভারত। এমনকী আকাশপথে মহড়াও নিতে শুরু করে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force)। এরমধ্যেই ঘটে গেল এক অবাক করা কাণ্ড। মধ্যপ্রদেশে মহড়া চলাকালীন একটি বাড়ির ওপর আচমকাই পড়ল যুদ্ধ বিমানের কিছু ধাতব অংশ। যদিও যে বিমানটি উড়ছিল সেটির অংশ নয়, বরং অন্য বিমানের নষ্ট হয়ে যাওয়া অংশ। আর তা বাড়ির ছাঁদে পড়তেই গুড়িয়ে গেল বাড়ির একাংশ।

বাড়িতে ভেঙে পড়ল যুদ্ধবিমানের অংশ

শুক্রবার ঘটনাটি ঘটেছে গোয়ালিয়র থেকে ১৩৫ কিলোমিটার দূরে শিবপুরী (Shivpuri) এলাকায়। জানা যাচ্ছে, স্ক্র্যাপ পদার্থের পরিমাণ এতটাই ছিল যে বাড়ির ছাঁদের একাংশ ভেঙে যায়। সেই সঙ্গে ঘরগুলিও ক্ষতিগ্রস্থ হয়। এমনকী বাড়ির পাশে একটি গাড়ি ছিল, তাঁর ওপর সিমেন্টের চাঁই, ইট, পাথর পড়ে ভেঙে। ক্ষতিগ্রস্থ হয় লক্ষাধিক টাকার সম্পত্তি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিয়ো

ক্ষতিপূরণের আশ্বাস ভারতীয় বিমান বাহিনীর

পেশায় স্কুল শিক্ষক বাড়ির মালিক মনোজ সাগর এদিন ঘরের মধ্যেই ছিলেন। তিনি জানান, সকাল ১১টা নাগাদ তিনি খাওয়াদাওয়া করছিলেন। বাড়ির মধ্যে স্ত্রী, দুই সন্তান সকলেই ছিলেন। আচমকাই ওই সময়ে বাড়ি কাঁপতে শুরু করে। আতঙ্কে সকলকে নিয়ে বাইরে চলে আসি। ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। সেই সঙ্গে বিমান বাহিনীর আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে তাঁরা। সেই সঙ্গে বাড়ি মেরামত সহ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন আধিকারিকরা।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 11:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).